Farakka: ১০ বছর ধরে বেহাল দশা রাস্তার! পূরণ হয়নি প্রতিশ্রুতি
রাস্তার দক্ষিণ প্রান্তে থাকা কবরস্থানে জানাজা নিয়ে যাওয়াও দুঃসাধ্য।
Truth of Bengal: দীর্ঘ ১০ বছর ধরে একেবারে বেহাল অবস্থায় পড়ে রাস্তা। বর্ষা এলেই পরিণত হয় এক হাঁটু কাদা-জলে ভর্তি পথ। প্রতিশ্রুতি মিললেও, কাজের কাজ কিছুই হয় না। গ্রামবাসীদের আরও অভিযোগ যে, বর্ষা তো দূরের কথা শুষ্ক মৌসুমেও স্বাভাবিক চলাচল কঠিন হয়ে পড়ে। রাস্তার দক্ষিণ প্রান্তে থাকা কবরস্থানে জানাজা নিয়ে যাওয়াও দুঃসাধ্য। বাইক, সাইকেল বা পায়ে হেঁটে চলাচল প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। গ্রামের মহিলা ও বৃদ্ধরাও প্রতিনিয়ত পড়ে আহত হচ্ছেন। তাই একটাই স্লোগান—”পাকা রাস্তা করতে হবে।” (Farakka)
[আরও পড়ুনঃ Mamata Banerjee: অধিবেশনে বিজেপি বিধায়কদের হট্টগোলে আহত বিধানসভা কর্মীদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী]
গ্রামবাসীরা স্পষ্ট জানিয়েছেন, “বছরের পর বছর ধরে শুধু প্রতিশ্রুতি শুনে আসছি। কাজের নামগন্ধ নেই। এবার পাকা রাস্তা করতে হব।”
কংগ্রেসের রাজ্য যুব সহ-সভাপতি আশিক ইকবাল ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফরাক্কায় বাস্তবে যা দেখছি তা উন্নয়নের ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়।” তিনি অর্জুনপুর, ঘোড়াইপাড়া সহ অন্যান্য এলাকার রাস্তার করুণ অবস্থায় রয়েছে বলে অভিযোগ করেন।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
মহাদেবনগর পঞ্চায়েত প্রধান রেকশোনা বিবি জানিয়েছেন, রাস্তার খারাপ অবস্থার কারণে আপাতত সামান্য মাটি ও ডাস্ট ফেলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিধায়ককে জানানো হয়েছে এবং ভোটের আগেই কাজ শুরু হবে বলে আশ্বাসও দিয়েছেন। তবে গ্রামবাসীরা স্পষ্ট জানিয়েছেন —”আশ্বাস নয়, এবার চাই কাজের ফল। এবার আর ধোঁকা নয়!(Farakka)






