রাজ্যের খবর

পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্বপ্নপূরণ: পাকা রাস্তার মুখ দেখছে ডাঙ্গা পঞ্চায়েতের বেলঘড়িয়া

Truth Of Bengal: দক্ষিণ দিনাজপুর জেলার ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বেলঘড়িয়া গ্রামের বাসিন্দাদের চল্লিশ বছরের পুরনো দুর্ভোগের অবসান হতে চলেছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর গ্রামের মূল সড়কে শুরু হল পাকা রাস্তা নির্মাণের কাজ। স্থানীয়দের দাবি পূরণে বুধবার বালুরঘাট পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই রাস্তা তৈরির কাজের শিলান্যাস করা হয়েছে।

আরও পড়ুনঃ জাপান সফরে ট্রাম্পের অস্বাভাবিক আচরণ, ভাইরাল ভিডিয়ো

জানা গিয়েছে, প্রায় ৯ লক্ষ ৬ হাজার টাকা ব্যয়ে ২৮৪ মিটার দীর্ঘ এই রাস্তাটি তৈরি করা হবে। বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার এদিন আনুষ্ঠানিকভাবে রাস্তাটির শিলান্যাস করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্না বর্মণ, উপ-প্রধান কৌশিক চৌধুরীসহ অন্যান্য জনপ্রতিনিধিরা।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, প্রধান সড়ক থেকে বেলঘড়িয়া গ্রামে প্রবেশের রাস্তাটি ছিল সম্পূর্ণ বেহাল। কাদা আর বড় বড় গর্তের কারণে বর্ষাকালে এই পথে যাতায়াত করা ছিল চরম দুর্ভোগের কারণ। রাস্তাটি বর্ষার সময় কার্যত জলমগ্ন হয়ে পড়ত।

চিত্রঃ নিজস্ব

পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার সাংবাদিকদের জানান, “এই রাস্তা সংস্কারের জন্য স্থানীয়দের কাছ থেকে বহুবার দাবি এসেছে। এমনকি ভোট প্রচারের সময়ও গ্রামবাসীরা বারবার এই সমস্যাটির কথা তুলে ধরেছেন। আমরা খুশি যে অবশেষে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি।” তিনি আরও বলেন, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে মানুষের সমস্যা সমাধানে আমরা সর্বদা সচেষ্ট। আজকের এই নির্মাণকাজ শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক বড়সড় ইতিবাচক পরিবর্তন আসবে।

চিত্রঃ নিজস্ব

গ্রামবাসীর মুখে এখন আনন্দের ঢেউ। ভাঙাচোরা কাঁচা পথের পরিবর্তে পাকা রাস্তা পাওয়ার স্বপ্ন পূরণ হওয়ায় কেউ কেউ বলছেন, “এই দিন দেখব ভাবিনি!” দীর্ঘ চার দশক ধরে যে রাস্তা সংস্কারের অপেক্ষায় ছিল, তা এখন উন্নয়নের নতুন প্রতীক হয়ে উঠতে চলেছে।

Related Articles