রাজ্যের খবর

Dooars Hilsa Festival: জঙ্গল বন্ধ, এইসময় ডুয়ার্সে পর্যটক টানতে ইলিশ ও বোরোলি উৎসবের আয়োজন

আর প্রতিবছরের মতো বনদফতরের নিয়মানুযায়ী এবারও পর্যটকদের জন্য ১৬ ই জুন থেকে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে জঙ্গল।

Truth of Bengal: ডুয়ার্সের পর্যটন ব্যবসা মূলত জঙ্গল কেন্দ্রীক। আর প্রতিবছরের মতো বনদফতরের নিয়মানুযায়ী এবারও পর্যটকদের জন্য ১৬ ই জুন থেকে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে জঙ্গল। আর এইসময় পর্যটন ব্যবসার সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত টোটো চালক থেকে গাড়ি চালক সবাই এই সময়টাতে কিছুটা আর্থিক সমস্যায় পড়েন। আর এই সময়টাতে ডুয়ার্সে পর্যটক টানতে হিমের পরশ ট্যুরস স্পেশালিস্ট এবং যশশ্বিনী ট্যুরস এন্ড ট্রাভেলস যৌথ উদ্যোগে ইলিশ ও বোরলি উৎসবের আয়োজন করতে চলেছে। (Dooars Hilsa Festival)

[আরও পড়ুনঃ Kamakhya Temple: কেন অম্বুবাচীতে কৃষিকাজ নিষিদ্ধ?]

আগামী ১ লা জুলাই ডুয়ার্সের লাটাগুড়ির একটি বেসরকারি রিসোর্টে এই উৎসবের আয়োজন করা হবে। সেইসাথে স্থানীয় সংস্কৃতিকে পর্যটকদের কাছে তুলে ধরতে সন্ধ্যায় ভাওয়াইয়া, আদিবাসী সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে। জানা গেছে, এই ইলিশ ও বোরোলি উৎসবে ডুয়ার্সের বিভিন্ন হোম স্টে, রিসোর্ট সংগঠন ও মালিকরাও উপস্থিত থাকবেন। ডুয়ার্সের পর্যটনের বিভিন্ন বিষয় সেখানে তারা তুলে ধরবেন।(Dooars Hilsa Festival)

এবিষয়ে হিমের পরশ ট্যুরস স্পেশালিস্টের কর্ণধার পিন্টু বক্সি বলেন,”জঙ্গল বন্ধের সময়টাতে পর্যটক টানতে এবং যারা পর্যটন ব্যবসার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের সুবিধার জন্য ইলিশ ও বোরোলি উৎসবের আয়োজন করা হচ্ছে। এখানে বিভিন্ন হোম স্টে ও রিসোর্ট সংগঠনের সদস্যরা উপস্থিত থাকবেন। ডুয়ার্সের পর্যটনকে ছড়িয়ে দিতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

উল্লেখ্য জঙ্গল বন্ধের এই সময়টাতে এর আগেও বিভিন্ন উদ্যোগ নিয়েছিল ব্যবসায়ীরা। এখন দেখার বিষয় এই ইলিশ ও বোরলি উৎসব পর্যটকদের কতটা আকৃষ্ট করতে পারে ডুয়ার্সে আসার জন্য।

Related Articles