কলকাতা

Crime Arrests: নকল সোনা বিক্রির অভিযোগে পিটিয়ে খুন! গ্রেফতার ৮

8 people have been arrested after a man was lynched in Kolkata’s Parnasree area over fake gold sale claims.

Truth Of Bengal: পর্ণশ্রীতে নকল সোনা বিক্রির অভিযোগে পিটিয়ে খুন! শনিবার আড়াইটে নাগাদ টহল দেওয়ার সময় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশ (Crime Arrests)। মাঝ বয়সী ওই ব্যক্তির শরীরে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। কিন্তু তাতে কোন লাভ হয় না, কর্তব্যরত পুলিশ তাঁকে মৃত বলে ঘোষণা করে।

[আরও পড়ুন: Loan Fraud: লোন করিয়ে দেওয়ার নামে প্রতারণা ! পর্দা ফাঁস পুলিশের]

মৃত ব্যক্তির নাম মহেন্দ্র সিং। এদিন রাতে গুরুতর জখম অবস্থায় দীপক সিং নামে আরও এক ব্যক্তিকে ধর্মরাজতলার কাছ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। তাঁর সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, মহেন্দ্র সিং তাঁরই দাদা। ৪-৫ জন দুস্কৃতি মিলে নকল সোনা বিক্রির অভিযোগে তাঁদেরকে বেধড়ক মারধর করেছে (Crime Arrests)।

FB POST: https://www.facebook.com/share/p/1AevMdGFBV/

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত সঞ্জীব কর্মকার সহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাঁদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করছে পুলিশ(Crime Arrests)।

Related Articles