রাজ্যের খবর

Loan Fraud: লোন করিয়ে দেওয়ার নামে প্রতারণা ! পর্দা ফাঁস পুলিশের

রোহিত গোস্বামী দফায় দফায় টাকা নেওয়ার কথা স্বীকার করে নেয়।

Truth of Bengal: হুগলি, রাকেশ চক্রবর্তী: লোন করিয়ে দেওয়ার নামে টাকা আত্মসাৎ। (Loan Fraud) টাকা নিতে এসে হাতে নাতে ধরা পড়লো জালিয়াতি চক্রের এক পান্ডা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো হুগলির ডানকুনি থানার চাকুন্দি এলাকার। জালিয়াত যুবককে পুলিশের হাতে তুলে দেন এলাকার বাসিন্দারা। যুবকের বাড়ি হুগলির উত্তর পাড়া এলাকায়। যুবকের নাম রোহিত গোস্বামী।

ছেলের পড়াশোনার জন্য প্রয়োজন ছিল টাকা তাই লোন নেওয়ার জন্য হন্যে হয়ে ঘুরছিলেন বেলুড়ের বাসিন্দা সুনিতা লস্কর। সুনিতা লস্কর ডানকুনির চাকুন্দি এলাকায় একটি ছোট্ট হোটেল চালিয়ে সংসার চালান। ছেলেকে উচ্চ শিক্ষিত করার জন্য প্রয়োজন ছিল টাকার।সেই সময় তার সাথে পরিচয় উত্তর পাড়ার লোন সলিউশন পয়েন্ট নামে লোন সংস্থার সাথে।সংস্থাটি লোন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দফায় দফায় সুনিতা দেবীর কাছ থেকে ২৫ টাকা নেয় ওই ভুয়ো লোন সংস্থা।শুধু সুনিতা দেবীই নয় বেলুড়ের একাধিক মহিলাকে গ্রূপ লোন করিয়ে দেওয়ার নামে হাজার হাজার টাকা আত্মসাৎ করে ওই ভুয়ো লোন সংস্থার মালিক অনিন্দ দে।(Loan Fraud)

[আরও পড়ুনঃ Terror Arrest: NIA-এর বড় সাফল্য, পহেলগাঁও হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার দুই লস্কর জঙ্গি]

সুনিতা লস্করের কাছ আরো  সাড়ে ৫ হাজার টাকা দাবি করে অনিন্দ। ডানকুনির চাকুন্দিতে তার ছোট্ট হোটেলে টাকা দেওয়ার জন্য ডাকা হলে রোহিত গোস্বামী নামে এক যুবক আসেন তার হোটেলে। লোনের ভুয়ো কাগজ পত্র দেখার পরই যুবকের প্ৰতরণা ধরা পড়ে।এর পরই ডানকুনি থানায় পুরো বিষয়টি জানানো হলে পুলিশ ওই যুবক কে আটক করে।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

রোহিত গোস্বামী দফায় দফায় টাকা নেওয়ার কথা স্বীকার করে নেয়। ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করছে ডানকুনি থানার পুলিশ। অন্য আরেক অভিযুক্ত অনিন্দর খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related Articles