BJP’s Drama: “যেতে দাও”, বিধানসভায় কেন বললেন অধ্যক্ষ?
During the ongoing Monsoon Session in West Bengal, BJP MLAs abruptly exited the Assembly before the scheduled break
জয় চক্রবর্তী: কয়েকদিন আগেই শুরু হয়েছে চলতি বছরের বাদল অধিবেশন (BJP’s Drama)। প্রথম দিন থেকে নানান বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে বিধানসভায়। শুক্রবারও তার ব্যতিক্রম নয়। এদিন একাধিক প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে শুরু হয় সভা। কিন্তু বিধানসভা অধিবেশনের প্রথম অর্ধে-ই দেখা দেয় সমস্যা!
[আরও পড়ুন: Gaurkishore Ghosh: গৌরকিশোর ঘোষ: কলম ছিল যার প্রতিবাদের ভাষা]
প্রথম অর্ধ শেষ হওয়ার নির্ধারিত সময় দুপুর ১২টা ৩০ মিনিট। কিন্তু তার আগেই কক্ষ থেকে বেরিয়ে যায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা। এটা প্রথম নয় এর আগেও বিধানসভা চলাকালীন কক্ষ ছেড়ে বেরিয়ে গিয়েছে গেরুয়া শিবির। কিন্তু এদিনেরটা ওয়াক আউট নয় (BJP’s Drama)।
FB POST: https://www.facebook.com/share/v/16h7EYmxrA/
শাসক দলের বিধায়ক মন্ত্রীদের এই সময় বিষয়টি নিয়ে সরব হতে দেখা যায়। ঘটনাটি ঘটার সময় বক্তব্য রাখছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। ভারতীয় জনতা পার্টির বিধায়কদের কক্ষ ত্যাগের বিষয়টি নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের গানের ভাষায় বলে ওঠেন, “যেতে দাও …. যেতে চায় যারা” (BJP’s Drama)।






