খেলা

Karun Nair: হেডিংলি টেস্টের আগে চোট পেলেন করুন

জানা গিয়েছে, জিটি পেসারের বল সোজা এসে লাগে বিধর্বা ব্যাটারের পাঁজরে এবং তিনি যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন

Truth of Bengal:  ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেলো ভারতীয় শিবির। নেটে অনুশীলনের সময় আঘাত পান দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে আসা ক্রিকেটার করুন নায়ার(Karun Nair)। যদিও তাঁর আঘাত তেমন গুরুতর নয় বলেই জানা যাচ্ছে। তবুও মাঠে এটা সমস্যা সৃষ্টি করবে কিনা, তা নিয়ে একটা ভয় ও সংশয় থেকেই যাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে।

রাত পোহালেই হেডিংলিতে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম এনকাউন্টার। দুই দলের ক্রিকেটাররাই শেষ মুহূর্তেও প্র্যাক্টিস চালিয়ে যাচ্ছেন। সকলেই নিজেদের খেলা নিখুঁত করতে দীর্ঘ সময় কাটাচ্ছেন নেটে। উভয় পক্ষের কাছেই এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের কাছে প্রথম বড় কারণ গত দুই সিরিজে বিশ্রী পরাজয় ভুলে ঘুরে দাঁড়ানোর সুযোগ। পাশাপাশি, দলের সদ্য নির্বাচিত অধিনায়ক শুভমান গিলকে নিজেকে যোগ্য নেতা প্রমাণ করতে হলে এই সিরিজ জিততেই হবে। অন্যদিকে, একটা লম্বা সময় ধরে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল ইংল্যান্ড ক্রিকেট দল। সম্প্রতি, তারা ভালো ফর্মে রয়েছে এবং সেটাকেই ধরে রাখতে চাইবে (Karun Nair)।

[আরও পড়ুনঃ Genelia Deshmukh: জন আব্রাহামের সঙ্গে গোপনে বিয়ে করেছিলেন জেনেলিয়া! বিতর্কের হতেই মুখ খুললেন রিতেশ-ঘরণী]

তবে সিরিজ শুরুর ২৪ ঘন্টার আগে বড় ধাক্কা খেলো ভারতীয় ক্রিকেট দল। নেটে অনুশীলন চলাকালীন প্রসিদ্ধ কৃষ্ণার বলে আঘাত পান করুণ নায়ার। জানা গিয়েছে, জিটি পেসারের বল সোজা এসে লাগে বিধর্বা ব্যাটারের পাঁজরে এবং তিনি যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন। যদিও পরে তিনি উঠে আবার ব্যাট করতে লাগেন। জানা যাচ্ছে, সবঠিকঠাক থাকলে শুক্রবার প্লেইং একাদশে দেখা যেতে পারে করুণের নাম। তবে এই বিষয়টি জানাজানি হতেই মাথায় হাত পড়ে দেশের ক্রিকেটপ্রেমীদের। অনেকে ভয় পাচ্ছেন যে এখন সব ঠিক থাকলেও ব্যাটিং করার সময় না চাপে পড়েন করুন। কিন্তু চোট খুব একটা গুরুতর নয় বলেই খবর।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

উল্লেখ্য, শেষবারের মতো করুন নায়ারকে জাতীয় দলের সঙ্গে দেখা গিয়েছিল বছর ৭-৮ আগে। ইংল্যান্ডের বিরুদ্ধেই তিনি নিজের সর্বোচ্চ টেস্ট রানটি করেছেন। ত্রিশতরানের ইনিংস খেলেন তিনি এবং সেই ম্যাচে দলের জয়ে অবদানও রাখেন। কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলে ভালো পারফর্ম করে তিনি দীর্ঘদিন পর জাতীয় দলে নাম তুলেছেন। প্রস্তুতি ম্যাচগুলিতেও ভালই খেলা তুলে ধরেছেন। এবার দেখার বিষয় যে সিরিজজুড়ে কেমন পারফর্ম করেন তিনি। করুন কি পারবেন নিজের ভালো ফর্ম ধরে রাখতে? পারবেন কি তিনি নিজের জায়গা পাকা করতে? তা বলবে সময়।