বিনোদন

Genelia Deshmukh: জন আব্রাহামের সঙ্গে গোপনে বিয়ে করেছিলেন জেনেলিয়া! বিতর্কের হতেই মুখ খুললেন রিতেশ-ঘরণী

Truth of Bengal: রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা। বি-টাউনের পাওয়ার কাপল হিসেবেই পরিচিত তাঁরা। দুই সন্তানও রয়েছে তাদের। এক কথায় সুখী গৃহকোণ তারকা দম্পতির। তবে এবার বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, জেনেলিয়া গোপনে বিয়ের গুঞ্জন। অভিনেতা জন আব্রাহামের সঙ্গে নাকি গোপনে বিয়ে সেরেছেন জেনেলিয়া! আর এই খবর জানাজানি হতেই তোলপাড় পরে গিয়েছে বি-টাউনে। সত্যিই কি তাই? নাকি সবটাই রটনা? এই বিতর্ক নিয়েই এবার মুখ খুললেন জেনেলিয়া নিজেই (Genelia Deshmukh)।

[আরও পড়ুনঃ Black Pacoda: ভয়াবহ ভূমিকম্প, ঘূর্ণিঝড় সামলেও টিকে আছে চিৎপুরের ব্ল্যাক পাগোডা]

সম্প্রতি সাক্ষাৎকারে জেনেলিয়া এই বিতর্ক নিয়ে বলেন, ২০১১ সালে ‘ফোর্স’ ছবির শুটিং করছিলেন জেনেলিয়া (Genelia Deshmukh)। ওই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন অভিনেতা জন আব্রাহাম। সেই ছবিতে বিয়ের দৃশ্য ছিল। তাতে একজন প্রকৃত ব্রাহ্মণ পুরোহিতকে দেখা গিয়েছে। ওই ছবির সেটে মন্ত্রপাঠ, মাল্যদান, মন্ত্রলসূত্র পরানো, সাতপাক ঘোরা হয়েছিল সবই। আর সেটিকেই বিয়ে বলে রটানো হয়েছিল। অভিনেত্রী স্পষ্ট জানান, “আমরা মোটেও বিয়ে করিনি। এর মধ্যে কোনও সত্যতা নেই। পিআরের তরফে হয়তো এই গুজব রটানো হয়েছে। আমার মনে হয় আপনাদের পিআরকেই জিজ্ঞাসা করা উচিত।” অর্থাৎ যা রয়েছে সেটা যে একেবারেই ভুল সেটা নিয়েই জানিয়ে দিলেন রিতেশ ঘরণী। উল্লেখ্য, ২০১২ সালে অভিনেতা রিতেশ দেশমুখের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জেনেলিয়া ডি’সুজা।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

বিয়ের ১৩ বছর পরও তাদের সম্পর্ক সতেজ। বিয়ের পর কাজের সংখ্যাও কমিয়ে দেন অভিনেত্রী। মন দিয়েছিলেন সংসারে। এখন তাঁরা দুই পুত্র সন্তানের বাবা মা। বিয়ের ১৩ বছর পরও তাদের সম্পর্ক যে সতেজ সেটা বারে বারে ধরা পর তাদের সোশ্যাল মিডিয়ায়। সব মিলিয়ে মিথ্যে রটনাকে উড়িয়ে দিয়ে সেটাই জানিয়ে দিলেন রিতেশ-ঘরণী।

Related Articles