কলকাতা

West Bengal Assembly: “আমি ফরওয়ার্ডে খেলি”- বিধানসভায় কেন বললেন বিশ্বনাথ কারক?

এর মাঝেই দুজনের খুনসুটি। বিশ্বনাথ কারক বলেন, আসলে আমি এখনো ফুটবল খেলি।

জয় চক্রবর্তী: ক্রিয়া সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উত্তরের সময় ভারতীয় জনতা পার্টির বিধায়ক বিশ্বনাথ কারক ক্লাব সম্পর্কিত বিষয় নিয়ে প্রশ্ন করেন। ক্রিয়া দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস উত্তর দেন। কিন্তু এর মাঝেই দুজনের খুনসুটি। বিশ্বনাথ কারক বলেন, আসলে আমি এখনো ফুটবল খেলি। অরূপ বিশ্বাস জিজ্ঞেস করেন, কোন পজিশনে খেলেন? বিশ্বনাথ কারকের জবাব, ফরওয়ার্ডে খেলি (West Bengal Assembly)।

আরও পড়ুন: Elderly mother cheated: জমির জন্য মা-বোনকে মার! মালদায় ভাই-বোনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

এর মধ্যেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় হালকা সুরেই বলে ওঠেন, বিশ্বনাথ কারক ফরওয়ার্ডে খেলেন আর বিধানসভাতেও প্রশ্নতে ফলোয়ার্ডেই আছেন। শাসক এবং বিরোধী দলের সদস্যদের মধ্যে হাসির রোল। রাজ্য বিধানসভায় কঠিন আলোচনার মধ্যেও বুধবার প্রথমার্ধের প্রশ্ন উত্তর পর্বের সামান্য সময়ে শাসক ও বিরোধী সদস্যদের মধ্যে হালকা মেজাজ (West Bengal Assembly)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

Related Articles