বিনোদন

Golmaal 5: অপেক্ষার অবসান, আসছে ‘গোলমাল ৫’, কবে থেকে শুরু শুটিং?

দীর্ঘ প্রায় ১০ বছরের অপেক্ষার পর অবশেষে আসছে রোহিত রোহিত শেট্টির ‘গোলমাল ৫’।

Truth of Bengal: বলিউডে বরাবরই কমেডি ঘরানার ছবি সুপারহিট। আর কমেডি ঘরানার ছবি বলতে প্রথমেই মাথায় আসে ‘গোলমাল’ ছবির নাম। ইতিমধ্যেই ‘গোলমাল’-এর ৪টি ভাগই দারুণ হিট বক্স অফিসে। এবার পালা ‘গোলমাল’ ফ্রাঞ্চাইজির পঞ্চম ভাগের। সূত্রের খবর, দীর্ঘ প্রায় ১০ বছরের অপেক্ষার পর অবশেষে আসছে রোহিত রোহিত শেট্টির ‘গোলমাল ৫’। জানা গিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই শুরু হয়ে যাবে ছবির কাজ (Golmaal 5)।

আরও পড়ুন: Ayaan Raj: বৈভবের মতোই, এবার ব্যাট হাতে ২২ গজে ট্রিপল সেঞ্চুরি বন্ধু আয়ানের

ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির চিত্রনাট্যের কাজ। পঞ্চম পর্বের চিত্রনাট্য লিখেছেন এক নতুন লেখক। ‘গোলমাল’-এর অন্যান্য ভাগগুলোর মতোই পঞ্চম ভাগেও অভিনয় করবেন অজয় দেবগন। এছাড়াও দেখা যাবে, আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, কুণাল খেমু, শ্রেয়াস তলপড়ে, জনি লিভার। তবে এই ছবিতে আরও কারা থাকবেন সেটা জানানো হয়নি (Golmaal 5)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তি পেয়েছিল গোলমাল, দ্বিতীয় পর্ব মুক্তি পেয়েছিল ২০০৮ সালে, তৃতীয় পর্ব অর্থাৎ গোলমাল ৩ মুক্তি পায় ২০১০ সালে। চতুর্থ পর্ব ২০১৭ সালে মুক্তি পায়। তারপর থেকেই অপেক্ষায় দিন গুনছিলেন সিনেপ্রেমীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান। আসছে ‘গোলমাল ৫’। স্বাভাবিকভাবেই এই ছবি যে দর্শকদের অফুরন্ত হাসির কারণ তেমনটাই মনে করেছেন অনেকে। এখন দেখার মুক্তি পাওয়ার পর কতটা দর্শক মনে জায়গা করে নিতে পারে এই ছবি (Golmaal 5)।

Related Articles