Road Complaints: বিধানসভার ড্রপবক্সে অভিযোগই নেই! জমা পড়ল রাস্তা নিয়ে ৭টি পরামর্শ
Despite poor roads, no complaints were submitted in the West Bengal Assembly dropbox—only 7 suggestions received.
জয় চক্রবর্তী: রাস্তা (Road Complaints) সম্পর্কিত বিষয় নিয়ে বিধানসভার অধিবেশনে আলোচনার সময় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ড্রপবক্স করার। রাস্তা খারাপ থাকলেই বিধায়করা ড্রপবক্সে তাদের অভিযোগ জানাবেন। সোমবার পর্যন্ত একটিও অভিযোগ জমা পড়ল না ড্রপবক্সে।
[আরও পড়ুন: Sai Sudharsan: ছোটবেলা থেকে ওয়াশিংটন সুন্দরই আমার আদর্শ : সাই সুর্দশন]
এখনও পর্যন্ত সাতটি ‘পরামর্শ’ জমা পড়েছে, কিন্তু কোন অভিযোগ নয় (Road Complaints)! ইতিমধ্যেই পূর্ত দফতরের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, অভিযোগ থাকলে হোয়াটসঅ্যাপে ছবিসহ জানাতে হবে। ২৪ ঘন্টার মধ্যে কাজ শুরু হবে বেহাল রাস্তার। রাস্তার অভিযোগ জমা করার কথা বলেছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেইমতো বিধানসভাতে বসে ড্রপবক্স। কিন্তু সোমবার পর্যন্ত একটিও অভিযোগ জমা পড়েনি বলে পূর্ত দফতর সূত্রে খবর। অন্যদিকে যে সাতটি চিঠি জমা পড়েছে সেখানে নতুন রাস্তা তৈরির জন্য বলা হয়েছে।






