Miraz Captaincy: একদিনের ক্রিকেটে টাইগারদের নতুন নেতা হলেন মেহিদি
সামনেই টাইগারদের শ্রীলঙ্কা সফর রয়েছে। দ্বীপরাষ্ট্রের দলের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ।
Truth Of Bengal: ক্রিকেটের তিন সংস্করণে ভিন্ন অধিনায়কের পথেই হাঁটার চিন্তা-ভাবনা করছে বাংলাদেশ (Miraz Captaincy)। লিটন দাসকে টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব দেওয়ার পর এবার ৫০ ওভারের ক্রিকেটে নতুন অধিনায়ক বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একদিনের ক্রিকেটে তাদের নতুন নেতা হলেন মেহিদিন হাসান মিরাজ।
[আরও পড়ুন: Jagannath’s prasad: রেশনে মিলবে জগন্নাথের প্রসাদ, ভক্তদের বাড়তি উচ্ছ্বাস]
মিরাজকে অধিনায়ক করার প্রসঙ্গে বিসিবি-র এক কর্তা সংবাদ মাধ্যমকে বলেন, ‘মিরাজ ব্যাট ও বল হাতে মাঠে তাঁর অদম্য লড়াই দলকে অনুপ্রাণিত করবে। আমরা বিশ্বাস করি মিরাজের অভিজ্ঞতা বাংলাদেশকে এই ফরম্যাটের ক্রিকেটে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবে।’
সামনেই টাইগারদের শ্রীলঙ্কা সফর রয়েছে। দ্বীপরাষ্ট্রের দলের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই সফর থেকেই নতুন দায়িত্বে দেখা যাবে মেহিদি হাসান মিরাজকে (Miraz Captaincy)।
FB POST: https://www.facebook.com/share/v/1HsqKvKnTm/
প্রসঙ্গত, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই দলের অধিনায়কের পদ ছাড়েন নাজমূল হাসান শান্ত। এবার তাঁকে একদিনের ক্রিকেটের দলনেতার আসন থেকেও সরিয়ে দিলেন বিসিবি কর্তারা। মিরাজের ঝুলিতে এর আগে অধিনায়কত্ত্ব করার অভিজ্ঞতা থাকেলও, তা ছিল স্বল্প সময়ের জন্য। তবে এবার তাঁর অধিনায়কত্ত্ব করার মেয়াদ লম্বা সময়ের জন্যই বলে মনে করা হচ্ছে। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে হয়ত ২০২৭ সালের বিশ্বকাপে টাইগারদের অধিনায়ক হিসেবে দেখা যেতেই পারে মেহেদি হাসান মিরাজকে (Miraz Captaincy)।






