Air India Crash:আহমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনা, ‘১১এ’ সিটের যাত্রী একমাত্র জীবিত
এক যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তিনি এখন চিকিৎসাধীন।
Truth Of Bengal: এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার পর উদ্ধারকাজ এখনও চলছে। আহমেদাবাদ পুলিশ কমিশনার জানিয়েছেন, বিধ্বস্ত বিমানের ১১এ নম্বর আসনে বসে থাকা এক যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি এখন চিকিৎসাধীন।
পুলিশ কমিশনারের বক্তব্য, “আমরা আরও জীবিত ব্যক্তির খোঁজ একেবারে উড়িয়ে দিচ্ছি না। উদ্ধারকার্য চলবে রাতভর। এখনও ধ্বংসস্তূপের মধ্যে অনেকেই আটকে থাকতে পারেন।”দুর্ঘটনার পর থেকে ধ্বংসস্তুপের নিচে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত একাধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিমানটি রানওয়ে থেকে উড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রযুক্তিগত সমস্যার কারণে ভেঙে পড়ে। সেসময় বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। জীবিত উদ্ধার হওয়া ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল হলেও তিনি গভীর মানসিক ও শারীরিক ধাক্কা পেয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
দুর্ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে সূত্রের খবর।






