UGC Action: নালন্দা থেকে আলিগড়, শোকজ ৮৯ প্রতিষ্ঠানকে—র্যাগিং ইস্যুতে বড় পদক্ষেপ ইউজিসির
র্যাগিং প্রতিরোধে ২০০৯ সালের গৃহীত বিধি না মানার কারণে ৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে শোকজ নোটিস পাঠিয়েছে ইউজিসি।
Truth of Bengal: র্যাগিং বিরোধী নিয়ম মানছে না দেশের একাধিক নামী শিক্ষা প্রতিষ্ঠান। ফলে কড়া পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তথা ইউজিসি (UGC Action) । র্যাগিং প্রতিরোধে ২০০৯ সালের গৃহীত বিধি না মানার কারণে ৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে শোকজ নোটিস পাঠিয়েছে ইউজিসি।এই তালিকায় রয়েছে একাধিক কেন্দ্রীয় ও রাজ্য বিশ্ববিদ্যালয়, এমনকি আইআইটি-পলক্কাড়, আইআইএম রোহতক ও বেঙ্গালুরু, ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন (অন্ধ্রপ্রদেশ), নালন্দা বিশ্ববিদ্যালয় (রাজগির), ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ইগনু), আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মতো নামী প্রতিষ্ঠানও।
আরও পড়ুন: Assembly Disruption: এভাবে বিধানসভা অচল করা যায় না, কেন বললেন অধ্যক্ষ?
ইউজিসি-র (UGC Action) তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই একাধিক পরামর্শ, ফোনালাপ ও নজরদারি সংস্থার হস্তক্ষেপ সত্ত্বেও এসব প্রতিষ্ঠান র্যারগিংবিরোধী কোন পদক্ষেপ নেয়নি। সেইজন্য কমিশনের পক্ষ থেকে ৯ জুন এই শোকজ নোটিস পাঠানো হয়েছে। এই প্রসঙ্গে ইউজিসি সচিব মানীশ জোশির সই করা ওই নোটিসে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নির্দেশ মানতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে ‘নন-কমপ্লায়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করা হতে পারে। প্রয়োজনে তাদের তহবিল বন্ধ, স্বীকৃতি বাতিল বা অনুমোদন প্রত্যাহারের মতো পদক্ষেপও নেওয়া হতে পারে। ইউজিসি জানিয়েছে, সমস্ত ছাত্রছাত্রীর কাছ থেকে অনলাইন র্যা্গিংবিরোধী অঙ্গীকারপত্র নেওয়া ও র্যাগিং রুখতে গৃহীত পদক্ষেপ নিয়ে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে।
Truth of Bengal fb Page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র্যাগিং তথ্য সামনে আনে ইউজিসি। সেখানে জানান হয়েছে, ২০১৯ সালে র্যাগিংয়ের অভিযোগের সংখ্যা ছিল ১,০৭০। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ১,০৮৪-এ। চলতি বছরে, ১০ ফেব্রুয়ারির মধ্যে অভিযোগ জমা পড়েছে ১১০টি। ফলে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বলা বাহুল্য, ইউজিসির (UGC Action) তরফ থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে একাধিকবার বলা হয়েছে র্যাগিং বিরোধী স্কোয়াড ও কমিটি তৈরি করার জন্য, সংশ্লিষ্ট র্যাগিং বিরোধী সেল গঠনের জন্য, এমনকী বিশেষ স্থানে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশও দেওয়া হয়েছিল প্রতিষ্ঠানগুলিকে। র্যাগিং দূর করার জন্য প্রয়োজনে সেমিনার, ওয়ার্কশপ আয়োজন করা, লাইব্রেরি, ক্যান্টিন, হস্টেল, অ্যাডমিশন সেন্টারে র্যাগিং বিরোধী পোস্টার লাগানোর নির্দেশ রয়েছে এই বিধিতে। আর এবার ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউজিসির তরফ থেকে নেওয়া হল কড়া পদক্ষেপ।






