Truth of Bengal: রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন অবসর নেওয়ার পর কার্যত তরুণ ব্রিগেড নিয়ে ইংল্যান্ড গিয়েছে টিম ইন্ডিয়া। এই আবহে ‘বোলিং ফিগারহেড’কে নিয়ে বড় তথ্য সামনে আনলেন বুমরাহ (Bumrah) স্ত্রী সঞ্জনা। দেড় বছর আগে পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরাহ। জন্ম হয়েছিল ছেলে অঙ্গদের। সেই থেকে জীবন যেমন বদলেছে, তেমনই বদল এসেছে বুমরাহের খেলার মানসিকতাতেও—এমনটাই মত তাঁর স্ত্রী ও ক্রীড়া সঞ্চালক সঞ্জনা গণেশনের।
আরও পড়ুন: UGC Action: নালন্দা থেকে আলিগড়, শোকজ ৮৯ প্রতিষ্ঠানকে—র্যাগিং ইস্যুতে বড় পদক্ষেপ ইউজিসির
সম্প্রতি এক পডকাস্টে নিজের অভিজ্ঞতা শেয়ার করে সঞ্জনা বলেন, ‘ অঙ্গদের জন্মের সময় জসপ্রীত এশিয়া কাপে খেলছিল। তবু সবকিছু ছেড়ে সময়মতো আমার কাছে এসে গিয়েছিল। আমার মনে হয়, বাবা হওয়ার পর ও আরও ভাল ক্রিকেটার হয়ে উঠেছে। দিন শেষে যদি আপনি এমন একটি শান্তিপূর্ণ বাড়িতে ফিরতে পারেন, যেখানে আপনি শুধুই বাবা ও স্বামী হয়ে উঠতে পারেন, তা খেলোয়াড় হিসেবে মানসিকভাবে অনেক সাহায্য করে।’ দাম্পত্য সম্পর্কেও খোলামেলা বলেন সঞ্জনা। জানান, বুমরাহ (Bumrah) শুধু দায়িত্ববানই নন, বরং এখনও আগের মতোই রসিক। তাঁর মতে, দাম্পত্যে সুখ এবং পরস্পরের প্রতি আস্থা বুমরাহের পেশাগত উন্নতির অন্যতম ভিত্তি। সঞ্জনার কথায়, ‘ গল্প করার জন্য বুমরাহ আমার সেরা বন্ধু। আমরা একসঙ্গে বিছানায় শুয়ে চকোলেট খাই, সিনেমা দেখি, সারাদিন কে কী করলাম সেই গল্প করি।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
এই সবকিছুই আমাদের জীবনকে আরও শান্ত এবং পরিপূর্ণ করে তোলে।’ সংসার ও পেশাদার জীবনের এই ভারসাম্যই হয়তো আজকের পরিণত ও আত্মবিশ্বাসী জসপ্রীত বুমরাহকে তৈরি করেছে—এমনটাই মনে করছেন সঞ্জনা। বলা বাহুল্য, ২০২১ সালে সঞ্জনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বুমরাহ (Bumrah)। ২০২৩ সালের সেপ্টেম্বরে তাঁদের কোল আলো করে আসে অঙ্গদ।






