রাজ্যের খবর

Street Clash: রণক্ষেত্র মহেশতলা: দোকান বসানো নিয়ে গণ্ডগোল, আক্রান্ত পুলিশ

Truth Of Bengal: মহেশতলায় দুই ব্যবসায়ী গোষ্ঠির সংঘাতকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা (Street Clash)। বুধবার রবীন্দ্রনগর থানার সামনে দুই গষ্ঠির মধ্যে দোকান বসানো নিয়ে তুমুল গণ্ডোগোল। মুহুর্তের মধ্যেই নাগাল ছাড়া পরিস্থিতি তৈরি হয় মহেশ তলায়। ঘটনা জানতে পারা মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশর ওপর শুরু হর হামলা।

পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি (Street Clash)। আক্রমনকারীদের হাত থেকে রেহায় পাননি মহিলা পুলিশ কর্মীরাও। পুলিশের গাড়িতে পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয় আক্রমনকারীরা। ঘটনাস্থলে থাকা একটি বাইকেও আগুন লাগিয়ে দেয়, দাউদাউ করে জ্বলতে থাকে সেই আগুন। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। পরপিস্থিতি এতোটাই উতপ্ত হয়ে ওঠে যে ঘটনাস্থলে র‍্যাফ নামানো হয়।

[আরও পড়ুন: Suvendu Adhikari: বাজারি বক্তৃতার জায়গা নয় বিধানসভা: ক্ষুব্ধ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়]

Related Articles