কলকাতা

Suvendu Adhikari: বাজারি বক্তৃতার জায়গা নয় বিধানসভা: ক্ষুব্ধ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

পাল্টা জবাব দেন বিরোধিত অভিনেতা শুভেন্দু অধিকারী

Truth of Bengal: জয় চক্রবর্তী: কাশ্মীর প্রসঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাঝেই বিরোধী দল ভারতীয় জনতা পার্টি একাধিকবার বাধা দেওয়ার চেষ্টা করেছে। পরবর্তী সময়ে বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মুখ্যমন্ত্রী সম্পর্কে অসম্মানসূচক বক্তব্য পেশ করেন বলে অভিযোগ তৃণমূলের। অভিযোগের ভিত্তিতে স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে আসে তৃণমূল। পাল্টা জবাব দেন বিরোধিত অভিনেতা শুভেন্দু অধিকারী।

[আরও পড়ুনঃ Crime Shocker: স্ত্রী ও ৪ বছরের মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা! হুগলি কাণ্ডে কী বলছে পুলিশ]

বিষয়টি নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। “বিধানসভা কোন বাজারি বক্তিতা করার জায়গা নয়। এখানে দাঁড়িয়ে যে যা খুশি বলবেন সেটা হতে পারে না” উস্মা প্রকাশ করে বলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। স্বাধিকার ভঙ্গের বিষয়টি প্রিভিলেজ কমিটির কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি অনুব্রত প্রসঙ্গে যে মুলতুবিদ প্রস্তাব নিয়ে আসে বিজেপি, তা খারিজ করার কারণ হিসাবে অধ্যক্ষ বলেন, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। সেটা নিয়ে আলোচনা করার প্রসঙ্গ উঠতে পারে না (Suvendu Adhikari)।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

Related Articles