রাজ্যের খবর

স্বামীর মৃত্যুর পর ঘরে ভূতের ছায়া! ওঝার নিদানে ঘর ছাড়লেন স্ত্রী

Ghostly shadow in the house after husband's death! Wife leaves home after being told by a sorcerer

Truth Of Bengal: নয়ন কুইরী, পুরুলিয়া: স্বামীর মৃত্যুর পর ‘ভূতের ভয়’—আর সেই ভয়ে নিজ ভিটে ছেড়ে বাপের বাড়িতে আশ্রয় নিলেন এক মহিলা। সন্তানদের রেখেছেন আত্মীয়র বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বলরামপুর থানার হাড়জোড়া গ্রামের শবর পাড়ায়।

জানা গিয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসে অসুস্থ হয়ে পড়েন ৩৯ বছরের শঙ্কর শবর। প্রথমে তাঁকে বাঁশগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, পরে নিয়ে যাওয়া হয় পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর বাড়ি ফিরেই মৃত্যু হয় তাঁর।

শঙ্করের স্ত্রী বাসন্তী শবর তখনই একজন ওঝাকে ডেকে আনেন। ওঝা যা যা বলেছিল, সেই অনুযায়ী সবই করেছিলেন বাসন্তী। কিন্তু শেষরক্ষা হয়নি। স্বামীর মৃত্যু মেনে নিতে না পেরে এবং ওঝার কথায় বিশ্বাস করে তিনি ধরে নেন—শঙ্করের মৃত্যু কোনও অশরীরী শক্তির কাণ্ড। এরপর ওঝারই পরামর্শে তুলসী থানে একটি পতাকা লাগিয়ে, বাড়িতে তালা মেরে চলে যান বাপের বাড়ি। আর ফেরেননি।বা হবে।”

বিজ্ঞান মঞ্চের তরফে বলা হয়েছে, এই ধরনের কুসংস্কার সমাজে এখনও কতটা গেঁথে রয়েছে, এই ঘটনা তার বড় প্রমাণ মানুষকে সচেতন না করলে এমন ঘটনা আরও ঘটতে পারে।

ঘটনা ঘিরে একদিকে যেমন অশিক্ষা ও কুসংস্কারের বিরুদ্ধে প্রশ্ন উঠছে, তেমনই সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে সমাজকর্মী ও শিক্ষিত মহলে। স্থানীয় প্রশাসনেরও দাবি, দ্রুত হস্তক্ষেপ করে বাসন্তীকে বাড়ি ফেরানোর চেষ্টা করা হবে।

Related Articles