কঙ্কাল কেলেঙ্কারি নবদ্বীপে! তদন্তে পুলিশ
Skeleton scam in Nabadwip! Police investigating
Truth Of Bengal: রাতের অন্ধকারে সমাধিস্থলের মাটি খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকার মানুষেরদের। সমাধিস্থলের চত্বরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের পচা গলা দেহ অংশ। স্বাভাবিকভাবেই নজরদারি নিয়ে উঠছে এই প্রশ্ন। এমন অভিযোগে চাঞ্চল্য নদিয়ার নবদ্বীপে। ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে থানায়। ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিশ পিকেট। তদন্ত শুরু করেছে পুলিশ।
এইবার নবদ্বীপে কঙ্কাল কেলেঙ্কারি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। শ্মশানের সমাধি থেকে চুরি হচ্ছে মৃতদেহের কঙ্কাল এমনই অভিযোগ এলাকার মানুষের। পচন ধরার পর অবশিষ্ট অংশ গাছে বেধে ছাড়িয়ে পাচার হচ্ছে রাতের অন্ধকারে । নবদ্বীপ মহাশ্মশান এলাকার ঘটনা ।
জানা গিয়েছে দীর্ঘদিন ধরে নবদ্বীপ মহাশ্মশানে সমাধি থেকে চুরি হচ্ছে মৃত্যদেহের কঙ্কাল। পাশেই রয়েছে ভাগীরথী নদী। এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল নবদ্বীপ জুরে। বিরোধী দলের অভিযোগ নবদ্বীপের মহাশ্মশান পৌরসভা পরিচালিত তাই পৌরসভার এই ঘটনা জানে না তা হতে পারে না। অন্যদিকে পুলিশে এই ঘটনা জানতেই পুলিশ ফোর্স পাঠায় । ঘটনাস্থলে দেখা যায় সমাধির মাটি গর্ত করা অবস্থায় পরে আছে। শনিবার ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের পচন দেহাংশ। তদন্ত শুরু করে কে বা কারা? এই ঘটনার সাথে যুক্ত তার খোঁজে সন্ধান চালাচ্ছে নবদ্বীপ থানার পুলিশ।






