খেলা

অসুস্থ প্রাক্তন ফুটবলারের পাশে দাঁড়াল পিআর সলিউশন ও আদিত্য গ্রুপ

PR Solutions and Aditya Group stand by the ailing former footballer

Truth Of Bengal: অসুস্থ ময়দানের প্রাক্তন ফুটবলার শুভ দাস। যিনি ময়দানে মহমেডান স্পোর্টিং, কালীঘাট এমএস, ইস্টার্ন রেলওয়ে এবং টালিগঞ্জ অগ্রগামীর জার্সি গায়ে ময়দান কাঁপিয়েছেন। কিন্তু বর্তমানে তিনি প্রায় শয্যাশায়ী। শরীরের একটা দিক তাঁর পক্ষাঘাতে আক্রান্ত। সংক্রমণ হওয়ায় শুভর শরীর থেকে বাদ গিয়েছে একটি হাতও।

শরীর অসুস্থতার জন্য পেশায় স্কুল শিক্ষক শুভ দীর্ঘদিন ধরেই অনুপস্থিত স্কুলে। ফলে বেতনও পাননা ঠিকমত। এমনকি চাকরিও প্রায় যেতে বসেছে। ফলে অসুস্থতার ব্যয়ভার তাঁর পরিবারের পক্ষে বহন করা একপ্রকার অসম্ভব। সেই কারণে এবার ময়দানের প্রাক্তন ফুটবলারের পাশে দাঁড়াল পিআর সলিউশন। শুভকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে একটি চেক তুলে দেওয়া হল আদিত্য গ্রুপের পক্ষ থেকে।

শুক্রবার প্রাক্তন জাতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে অসুস্থ ফুটবলারের হাতে চেক দিলেন প্রাক্তন জাতীয় অধিনায়ক স্বয়ং। এছাড়া উপস্থিত ছিলেন আদিত্য গ্রুপের পক্ষ থেকে অনির্বাণ আদিত্য ও অঙ্কিত আদিত্য।

Related Articles