নববর্ষে শ্রমিক বিক্ষোভ, কারখানার গেটে বিক্ষোভ শ্রমিক ইউনিয়নের
Workers protest on New Year's Day, workers' union protests at factory gates
Truth of Bengal: পোলবার সুগন্ধার জয়া বিস্কুট কারখানায় শ্রমিক অসন্তোষ। স্থায়ী শ্রমিকদের চুক্তি শেষ নতুন চুক্তি হচ্ছে না, ঠিকা শ্রমিকদের দিয়ে কাজ করানোয় অসন্তোষ। গতবছর চুক্তি শেষ হয়ে গেলেও শ্রমিকদের সঙ্গে নতুন চু্ক্তি না হওয়ায় আর্থিক ক্ষতি হচ্ছে বলে দাবী শ্রমিকদের। তাদের বেতন বাড়ছে না। শ্রম দফতরের আলোচনা তিনবার বৈঠকেও মেলেনি রফা সূত্র।
মঙ্গলবার হুগলির এক বিস্কুট কারখানার প্রায় দুশো স্থায়ী শ্রমিক দিল্লী রোড সুগন্ধা মোর থেকে মিছিল করে কারখানা গেটে গিয়ে বিক্ষোভ শুরু করে আইএনটিটিইউসির ব্যানারে। কারখানায় ঠিকা শ্রমিকের থেকে স্থায়ী শ্রমিকদের থেকে সংখ্যায় অনেক বেশি। তারা কারখানায় কাজ করলেও স্থায়ী শ্রমিকরা কাজে যোগ দেয়নি।
বিস্কুট কারখানা শ্রমিক নেপাল দাস বলেন,বার্ষিক ইনক্রিমেন্ট কি হবে,বোনাস,অবসরের বয়স সহ আমাদের কয়েকটি দাবী নিয়ে আলোচনার বিষয় ছিল।কিন্তু কর্তৃপক্ষ কান দিচ্ছে না। তাই দাবী পূরন না হওয়া পর্যন্ত আমরা কাজ করব না।






