অভিযানে নেমে ফের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার রানাঘাট পুলিশের
Ranaghat police arrest Bangladeshi intruders
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: আবারো অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান রানাঘাট পুলিশ জেলার। অভিযান চালিয়ে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ এক ভারতীয় দালাল চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর,, নদিয়ার ধানতলা থানার পুলিশের একটি বিশেষ টিম ধানতলা থানার দত্তপুলিয়ার জিপির কালিপুর এলাকায় বিশেষ অভিযান চালায়।
এরপর দালাল চক্রের মধ্যে দিয়ে গা ঢাকা দিয়ে থাকা দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করলে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা জানায় , তারা দালাল চক্রের মধ্য দিয়ে এতদিন ভারতে ছিল। অর্থাৎ অনুপ্রবেশকারীদের কথার ভিত্তিতে এক দালাল চক্র কেউ আটক করে পুলিশ। জানা যায় ভারতীয় দালালের নাম কাকন মন্ডল ।
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম, মামুন মন্ডল ও ইদ্রিস আলী। গতকাল রাতে ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। রবিবার ধৃতদের রানাঘাট বিচার-বিভাগীয় বিশেষ আদালতে তোলে পুলিশ। বলা বাহুল্য, শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই উত্তপ্ত বাংলাদেশ। তাই ভারতের বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা। সেইজন্য অনুপ্রবেশ রুখতে বেশ সক্রিয় পুলিশ বাহিনী।






