নেইমারের তালিকায় নাম লেখালেন লিও, ছিটকে গেলেন জাতীয় দল থেকে
Leo joins Neymar's list, dropped from national team
Truth Of Bengal: আগামী ২০২৬ সালের বিশ্বকাপের জন্য চলতি মাসে লাতিন আমেরিকা বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। নীল-সাদা জার্সির প্রতিপক্ষ তাদের চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ব্রাজিল ও উরুগুয়ে। কিন্তু সেই দুটি ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে স্কালোনির দলকে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, চোটের কবলে পড়েই আর্জেন্টিনার হয়ে এই দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন মেসি। সোমবার ইন্টার মিয়ামির হয়ে খেলার সময়ই বাঁ পায়ের উরুতে চোট পান লিও। তাই তাঁকে এই দুই ম্যাচে পাওয়া যাবে না। তবে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেই থাকবেন বলেও জানা গিয়েছে। কিন্তু এই দুই ম্যাচে মেসির না থাকার কারণ সরকারিভাবে কিছুই জানায়নি আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।
আগামী শনিবার আর্জেন্টিনা মুখোমুখি হবে উরুগুয়ের। এরপর ২৬ মার্চ বুয়েনস আইরসে স্কালোনির দল খেলবে ব্রাজিলের বিপক্ষে। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা পর্বের গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। তাদের সংগ্রহ ১২ ম্যাচে ২৫ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন লুইস সুয়ারেজরা। এবং তৃতীয় স্থানে আছে দরিভালের দল। ১২ ম্যাচে সেলেকাওদের সংগ্রহ ১৮।
প্রসঙ্গত, ২০২৬ সালের বিশ্বকাপে লাতিন আমেরিকা থেকে সুযোগ পাবে পয়েন্ট টেবিলের প্রথম ছটি দল। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ। এখন দেখা যাক, এই দুই ম্যাচের আগে আর্জেন্টিনা দল মেসিকে ছাড়া কি রকম পারফরম্যান্স করে।






