খেলা

পাক ক্রিকেটারের টুপিতে কয়েদি ইমরানের ব্যাচ নম্বর, আর্থিক জরিমানা আমিরকে

Pakistani cricketer's cap has prisoner Imran's batch number, Amir fined

Truth Of Bengal: গত কয়েকদিন ধরে পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটার নানা নিয়ম লঙ্ঘন করেছেন। আর তার জেরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের রোষাণলে পড়েছেন ওই সব ক্রিকেটাররা। ওইসব ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেন আমের জামাল। কিন্তু কি করলেন আমের জামাল, যে কারণে তাঁকে মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হল।

সংবাদ সংস্থা সূত্রে খবর, পাক অলরাউন্ডার আমের জামালের টুপির মধ্যে লেখা ছিল ‘৮০৪’। যার জেরেই পিসিবি তাঁকে পাকিস্তানি মূল্যে ১.৫ মিলিয়ন রুপি জরিমানা করেছেন। কিন্তু ‘৮০৪’ লেখার জন্যই জরিমানা হবে কেন? এর কারণই হচ্ছে, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ও দেশের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরানের খান এখন জেলবন্দি। তাঁর কারাগারের খাতায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর কয়েদি নম্বর হচ্ছে ‘৮০৪’। সে কারণে পিসিবির শৃঙ্খলাভঙ্গের আওতায় পড়ে এই অলরাউন্ডারকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। পাক রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, ইমরানের প্রতি নিজের সমর্থনের বার্তা ছড়িয়ে দিতেই আমের এই পন্থা অবলম্বন করেছেন।

উল্লেখ্য, পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইংল্যান্ড সিরিজের পর থেকে পিসিবি শৃঙ্খলাভঙ্গের অপরাধে বেশ কিছু খেলোয়াড়কে আর্থিক জরিমানা করেছে। সেই আর্থিক জরিমানার পরিমাণ ৩.৩ মিলিয়ন। সেই তালিকায় রয়েছেন সলমন আলি আঘা, সাইম আয়ুব, আব্দুল্লা শফিক। এই তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য হল পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সলমন আঘা।

Related Articles