খেলা

India Pakistan: ক্রিকেটের ২২ গজে ফের মুখোমুখি ভারত ও পাকিস্তান

India and Pakistan set to clash again in the Women's ODI World Cup on October 5, 2025.

Truth Of Bengal: চার মাসের বিরতি কাটিয়ে আবার পরস্পরের মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan)। চলতি বছরের অক্টোবর মাসে ক্রিকেটের ২২ গজে আবারও পরস্পরের মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ। এবারও আসর সেই বিশ্বকাপ। তবে টি-টোয়েন্টি নয়, একদিনের বিশ্বকাপ।

এবারের একদিনের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। তবে সোমবার মহিলাদের ক্রিকেটের সূচি ঘোষণা করা হয়েছে।  ৫ অক্টোবর বিশ্বকাপের আসরে ভারত ও পাকিস্তান ম্যাচ হবে। তবে পাকিস্তানের মহিলা দল এই ম্যাচ খেলতে ভারতে আসবে না। কেননা চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত প্রতিবেশী দেশে খেলতে না গিয়ে ‘হাইব্রিড মডেল’ আরবের মাটিতে খেলেছিল।

সেই সময় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল ২০২৭ সাল অবধি পাকিস্তান কোনও ম্যাচ ভারতে গিয়ে খেলবে না (India vs Pakistan)। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সেই নির্দেশ মতো এবারের মহিলা বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। কাজেই ভারত ও শ্রীলঙ্কার ম্যাচটি অনুষ্ঠিত হবে দ্বীপরাষ্ট্রের রাজধানীর প্রেমদাসা স্টেডিয়ামে। এবারের বিশ্বকাপে ভারতের যে জায়গাগুলিতে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে সেগুলি হল, বেঙ্গালুরু, বিশখাপত্তনম, গুয়াহাটি ও ইন্দোরে। ৩০ সেপ্টেম্বর ভারত প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

এক নজরে দেখে নিন কোন তারিখে ভারত কবে কোথায় মাঠে নামবে এবং সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ কোথায় হবে (India vs Pakistan)

৩০ সেপ্টেম্বর – ভারত বনাম শ্রীলঙ্কা- চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু

৫ অক্টোবর – ভারত বনাম পাকিস্তান- প্রেমদাসা স্টেডিয়াম, কলম্বো

৯ অক্টোবর- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা – ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম, বিশখাপত্তনম

১২ অক্টোবর- ভারত বনাম অস্ট্রেলিয়া – ভিসিডিএ ক্রিকেট স্টেডিয়াম, বিশখাপত্তনম

১৯ অক্টোবর – ভারত বনাম ইংল্যান্ড – হোলকার স্টেডিয়াম, ইন্দোর

২৩ অক্টোবর – ভারত বনাম নিউজিল্যান্ড – অসম ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি

২৬ অক্টোবর – ভারত বনাম বাংলাদেশ- চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু

প্রথম সেমিফাইনাল

২৯ অক্টোবর – অসম ক্রিকেট স্টেডিয়াম অথবা প্রেমদাসা স্টেডিয়াম কলম্বো

দ্বিতীয় সেমিফাইনাল

৩০ অক্টোবর – চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু

ফাইনাল

২ নভেম্বর – চিন্নাস্বামী স্টেডিয়াম অথবা প্রেমদাসা স্টেডিয়াম

Related Articles