অফবিট
হোলির আগে হয় রঙ্গভরী একাদশী, কোথায় হয় এই উদযাপন, কী এর মাহাত্ম্য?
Rangabhari Ekadashi is celebrated before Holi, where is this celebration held, and what is its significance?

Truth Of Bengal: ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে সাড়ম্বরে পালিত হয় রঙ্গভরী একাদশী তিথি। কথিত আছে, একাদশী তিথি নারায়ণের প্রিয় তিথি। কিন্তু এই রঙ্গভরী একাদশী তিথির সঙ্গে জড়িত রয়েছেন দেবাদিদেব মহাদেব। সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য কামনায় এই বিশেষ দিনে লক্ষ্মী-নারায়ণের পাশাপাশি শিব-পার্বতীর পুজো করা হয়।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহাশিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর বিয়ে হয়। বিয়ের পর দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে প্রথম বার কাশীতে নিয়ে আসেন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে। হর-পার্বতীকে সকল দেবদেবীরা ফুলের পাপড়ি ও আবির বর্ষণ করে স্বাগত জানান। করা হয় বিশেষ আরতিও। ফুল, বেলপাতা ও আবির দিয়ে হর-পার্বতীর পুজো করা হয়। কর্পূর দিয়ে প্রদীপ জ্বালানো হয়। কাশীতে রঙ্গভরী একাদশী তিথি থেকে শুরু হয় রঙের উৎসব।






