কলকাতা

সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর হাই কোর্টের

High Court grants interim bail to Sujoy Krishna Bhadra

Truth Of Bengal: সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল হাই কোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর করল ডিভিশন বেঞ্চ। আগামী ৩১ শে মার্চ পর্যন্ত কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিন।

তবে তিনি এই জামিন পাচ্ছেন কোর্টের কিছু বিশেষ শর্তে। তার মধ্যে বলা হয়েছে, সিবিআই তার ফোনে নজরদারি চালাতে পারবে। সুজয় কৃষ্ণ ভদ্রের  চিকিৎসক আইনজীবী বাড়ির লোক ছাড়া কেউ দেখা করতে পারবে না। আরও জানা যাচ্ছে, স্বাস্থ্যজনিত ও মানবিক কারণের জন্য তার জামিন মঞ্জুর করেছে হাই কোর্ট। কোর্টের নির্দেশ বেহালার বাড়িতেই তাকে থাকতে হবে। পাশাপাশি সুজয় কৃষ্ণ ভদ্র’র দুটি নম্বর সিবিআইকে দিতে হবে বলে জানিয়েছে হাই কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২০ মার্চ।

Related Articles