দেশ

১০০তম উৎক্ষেপণ, ভারতীয় মহাকাশ গবেষণায় ইসরোর মুকুটে নয়া পালক

100th launch, a new feather in ISRO's crown in Indian space research

Truth Of Bengal: বুধবার সকাল ৬টা ২৩ মিনিট নাগাদ ইতিহাস গড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এদিন অন্ধপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে শততম উৎক্ষেপণের নজির তৈরি করল ইসরো।

এদিন কৃত্রিম উপগ্রহ এনভিএস-২-কে নিয়ে জিএসএলভি এফ-১৫ রকেটে সফল উৎক্ষেপণ করলো ইসরো। দেশীয় ক্রায়োজেনিক্স প্রযুক্তিতে তৈরি একটি ত্রিস্তরীয় রকেট হল এই জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা জিএসএলভি এফ-১৫। এই রকেটের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে এনভিএস-০২-কে স্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, সদ্য ইসরোর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হ‌ওয়া ভি নারায়ণ দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম মিশন ছিল। এই শততম উৎক্ষেপনের সফলতার খবর সামনে আসতেই স্বাভাবিকভাবে আনন্দে ভাসছেন মহাকাশ প্রেমীরা।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ১০-ই আগস্ট অর্থাৎ আজ থেকে প্রায় ৪৬ বছর আগে এই শ্রীহরিকোটা থেকেই প্রথম এসএলভি-৩ রকেট উৎক্ষেপণ হয়েছিল। তবে সে সময় প্রযুক্তি ত্রুটির কারণে তা সফল হয়নি, ভেঙে পড়েছিল বঙ্গোপসাগরে। তারপর বহু সাফল্য অর্জন করেছে ইসরো। এবার এবার সেই শ্রীহরিকোটা থেকেই শততম মিশন সফল করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

Related Articles