‘মিনি দার্জিলিং’ ভারাপাহাড়ি, বীরভূমের শেষ সীমানায় পাবেন সেই সৌন্দর্য
'Mini Darjeeling' cliffs

Truth Of Bengal: বীরভূম, সৌতিক চক্রবর্তী: দার্জিলিং নামটার মধ্যেই একটা যেন মায়ার টান রয়েছে। যারা পাহাড় পছন্দ করেন তারা ছুটি পেলেই ছুটে যান দার্জিলিং অথবা গ্যাংটক। তবে কম খরচের জন্য দার্জিলিং বেছে নেন বহু মানুষ। যা দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, এমনকি বিদেশ থেকেও মানুষকে টেনে আনে এখানে। পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটনকেন্দ্র এই দার্জিলিং। পাহাড়ি এই শহর তার সৌন্দর্যের জন্য পরিচিত। দার্জিলিং বিখ্যাত তার অপরূপ সৌন্দর্য আর চায়ের জন্য।
তবে সেই আসল দার্জিলিং ছাড়াও আমাদের রাজ্যে রয়েছে একটি মিনি দার্জিলিং। ভারতের একটি স্থানকে মিনি দার্জিলিং বলা হয়। বলার পিছনে যথেষ্ট কারণও রয়েছে। এই জায়গার আবহাওয়া আর্দ্র। সারাবছরই আর্দ্র একটা আবহাওয়া বিরাজ করে এখানে। প্রচুর বৃষ্টিপাতও হয় এখানে। যা এখানকার আর্দ্রতাকে বাড়াতে সাহায্য করে। ভিজে আবহাওয়ার সঙ্গে সঙ্গে শীতের সময়টা এখানে কনকনে ঠান্ডায় মোড়া থাকে। তবে এবার হয়তো ভাববেন কোথায় সেই জায়গা! বীরভূমের শেষ সীমানা ভেরাপাহাড়ি। মুলুটি মা মৌলিক্ষার মন্দির থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে অবস্থিত এটি। আর বীরভূমের রামপুরহাট থেকে প্রায় ৩৫ কিলোমিটার এর কাছাকাছি।
নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে হাড় হিম করা ঠান্ডা বিরাজ করে। দার্জিলিংয়ে যেমন আবহাওয়ার ছোঁয়া পাওয়া যায়, এই জায়গায় প্রায় তেমনই আবহাওয়া বিরাজ করে। যা ভারতের মিনি দার্জিলিং হিসাবে আখ্যায়িত করেছে। শুধু কী তাই, এখানে চারিধারে গাছ পালা পাহাড়ে অনুভব হবে এখানে যেন বিরাজ করছে এক টুকরো দার্জিলিং।
ভারাপাহাড়িকে কেবল মিনি দার্জিলিংই বলা হয় না, তার সঙ্গে একে গরীব মানুষের দার্জিলিংও বলে থাকেন অনেকে। সারাবছরই একটা নিয়ন্ত্রিত আবহাওয়া থেকে যায়। এখানের মানুষের বসবাস ও পাহাড়ি এলাকার মানুষের মতন। তাই একদিনের ছুটিতে বীরভূম এলে আপনি অবশ্যই হাতে মাত্র কিছুটা সময় নিয়ে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসুন এই জায়গা থেকে।






