রাজ্যের খবর

লক্ষ্মীর ভাণ্ডার না পেলে দুয়ারে সরকারে যান, কারও হিম্মত নেই আটকানোর, বার্তা মুখ্যমন্ত্রীর

If you don't get Lakshmi's treasure, go to the government at the door, no one has the courage to stop you, says the Chief Minister

Truth Of Bengal: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। বাংলার মহিলাদের আত্মনির্ভরতার এই প্রকল্প। মহিলাদের গর্বের প্রকল্প। বাংলার মহিলাদের জন্য এই প্রকল্প রূপায়ণ করে গোটা দেশে কার্যত ইতিহাস রচনা করেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে ভারতের একাধিক রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুকরণ করা হয়েছে। এখনো যাঁরা এই প্রকল্পের আওতায় আসেননি তাদের প্রকল্পের আওতায় আনা হচ্ছে।

রাজ্যের প্রত্যেকটি নারী এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য দুয়ারের সরকারে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আলিপুরদুয়ারের কালচিনির পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার না পেলে দুয়ারে সরকারে যান, কারও আটকানোর হিম্মত নেই, লক্ষ্মীর ভাণ্ডার সারাজীবন পাবেন।

যখন ৬০ বছরের বয়স উত্তীর্ণ হবে তখন তা বার্ধক্য ভাতা পরিণত হবে সরাসরি। এর জন্য আলাদা করে কোন আবেদন করতে হবে না। এখনো যারা পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডারের পরিষেবা তাঁরা দুয়ারে সরকারে আবেদন করলেই সুযোগ পাবেন। কেউ এই সুবিধা আটকাতে পারবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এদিনের সভা থেকে। প্রত্যেকটি মহিলা যাতে এই সুবিধা পান তার জন্য সরকারি আধিকারিকরা দুয়ারে সরকারে সমস্ত ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছেন তিনি।

Related Articles