রাজ্যের খবর
মুখ্যমন্ত্রীর বালি নিয়ে উস্মার পর সরানো হল বীরভূম ও পূর্ব বর্ধমানের পুলিশ সুপারকে
Birbhum and East Burdwan Police Superintendents removed after CM's sandstorm
Truth Of Bengal: সরিয়ে দেওয়া হল বীরভূমের পুলিশ সুপারকে। সাথে সরিয়ে দেওয়া হয়েছে পূর্ব বর্ধমানের পুলিশ সুপারকেও। এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি হয়েছে। বালি খাদান নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে বীরভূম নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই সরিয়ে দেওয়ার নির্দেশিকা জারি হয়।

জানা যাচ্ছে, জেলার পুলিশ সুপারের রদবদল পূর্ব বর্ধমানের পুলিশ সুপার অমনদীপ বীরভূমের পুলিশ সুপারের দায়িত্ব পেলেন এবং বীরভূমের রাজনারায়ণ মুখার্জিকে এসপি ট্রাফিকের দায়িত্ব দেওয়া হল। এছাড়াও পূর্ব বর্ধমানের স্থায়ী এসপি হলেন সায়ক দাস, তিনি কার্যনির্বাহী পুলিশ সুপার হিসেবে কাজ চালাচ্ছিলেন।






