বিহারের অস্ত্র কারখানায় , অভিযান কলকাতা পুলিশের
Bihar's weapons factory, operation of Kolkata Police
Truth Of Bengal : বিহারে তৈরি হচ্ছে আগ্নেয়াস্ত্র৷ তার পর তা পাচার হয়ে আসছে পশ্চিমবঙ্গে৷ চলে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা দুষ্কৃতীদের হাতে৷ আগ্নেয়াস্ত্র পাচারের এই চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্যে পেলেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) গোয়েন্দারা৷ এই সাফল্য বাংলায় নয়, এসেছে পড়শি রাজ্য বিহার এবং মধুবনী জেলার খুটাউনা থানার সঙ্গে একটি যৌথ অভিযানে। এই যৌথ অভিযান চালানো হয়েছিল কিষান অটো পার্টস নামে একটি দোকানে। অভিযান চালিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে ওই রাজ্যের একটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ৷ গ্রেফতার করা হয় চারজনকে৷ উদ্ধার করা হয় একাধিক আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম৷
কলকাতায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হওয়া এক ব্যক্তিকে জেরা করেই এই সাফল্য এসেছে বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, তাদের কাছে এই বিষয়ে তথ্য ছিল। ভালভাবে পুরো বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার পর বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে কলকাতা ও বিহার পুলিশ একসঙ্গে সেখানে তল্লাশি অভিযান চালিয়ে এই সাফল্য পায়। ধৃতদের নাম হল- ইশতেয়াক আলম (৩৮), মধুবনী জেলা, বিহারের বাসিন্দা, ইফতেখার আলম (৩৫), মধুবনী জেলা, বিহারের বাসিন্দা, রাজকুমার চৌধুরী ওরফে বিরজু (৩০), কোতোয়ালি, ডোজেলা মুঙ্গের, বিহারের বাসিন্দা, রাজু কুমার সাহ (২২) মধুবনী জেলা, বিহারের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৪টি ৭এমএম পিস্তল, ২৪টি ৭এমএম পিস্তল ব্যারেল, ৩টি ৭এমএম পিস্তল স্লাইডার, একটি লেদ মেশিন, একটি মিলিং মেশিন, দু’টি ড্রিলিং মেশিন, একটি নাকাল মেশিন, একটি ওয়েল্ডিং মেশিন-সহ আরও অন্যান্য সরঞ্জাম।






