রাজ্যের খবর

খোয়া গেল আবাসের টাকা, গোঘাটে তদন্তে পুলিশ

Housing money lost, police investigate in Goghat

Truth Of Bengal: আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পথে ছিনতাই। ব্যাঙ্ক থেকে প্রথম কিস্তির টাকা তুলে আসছিল এক বৃদ্ধ। প্রকাশ্যে রাস্তায় বৃদ্ধের টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে বাইকে করে চম্পট দিল দুই দুষ্কৃতী।

সোমবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটে, গোঘাটের কামারপুকুর চটি সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, এদিন গোঘাটের মান্দারন এলাকার বাসিন্দা সহদেব রায় তার বিবাহিত মেয়ের সঙ্গে কামারপুকুর ব্যাঙ্কে এসেছিলেন। সেখানে টাকা তোলার পর বাড়ি তৈরির ঠিকাদারকে টাকা দেওয়ার জন্য কামারপুকুর-বেঙ্গাই রোড ধরে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় বাইকে থাকা দুই দুষ্কৃতী তাদের দাঁড় করায়। এরপরই বৃদ্ধের মেয়ের কাছে থাকা টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিতে যায়। বৃদ্ধের মেয়ে ব্যাগটি না ছাড়ায় তাকে বেশ কিছুটা টেনে হিঁচড়ে নিয়ে যায়।

একজন দুষ্কৃতী বাইক থেকে পড়েও যায়। যদিও শেষমেশ তারা ব্যাগ ছিনতাই করে জোরে বাইক চালিয়ে চম্পট দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ওই ব্যাগে টাকার পাশাপাশি মোবাইল ও ব্যাঙ্কের পাশেই ছিল। বাড়ি তৈরির টাকা খুইয়ে মাথায় হাত পড়েছে বৃদ্ধের। এই ঘটনা সিসিটিভিতেও ধরা পড়েছে। পুলিশ সেই সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Articles