খরচ হচ্ছে ৫০০০ কোটি টাকা! অ্যামাজন-কর্তার বিয়েতে দারুণ চমক
Amazon founder Jeff Bezos set to marry Lauren Sanchez to spend 5000 crore
Truth Of Bengal: ২০২৩ সালের মে মাস থেকে সম্পর্কে রয়েছেন। এবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন অ্যামাজন-কর্তা জেফ বেজস এবং তাঁর প্রেমিকা লরেন সাসোজ। বিয়েতে খরচ হচ্ছে ৫০০০ কোটি টাকারও বেশি! ৫০০০ কোটি অর্থাৎ ৬০০ মিলিয়ন ডলার!
আগামী শনিবার কলোরাডোতে বিয়ে করবেন আমেরিকান ধনকুবের জেফ বেজোস। এই বিয়েতে বসবে চাঁদের হাট। জেফ-লরেনের এই মিলনের সাক্ষী থাকবেন বিল গেটস, লিওনার্দো ডিক্যাপ্রিও, জর্ডানের রানী রানিয়া সহ আরও অনেকে।
পার্টি অর্গেনাইজাররা এই জমকালো অনুষ্ঠানের আয়োজন নিয়ে মুখ খুলতে চাননি। তবে জানা যাচ্ছে, সারা বিশ্ব থেকে জেফ-লরেনের প্রিয় জিনিস চেরি-পিক করে অ্যাস্পেনে নিয়ে আসা হবে৷ জেফ বেজোস বা লরেন সানচেজের পক্ষ থেকে বিয়ের তারিখ সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে সানচেজ বিভিন্ন সাক্ষাৎকারে তাঁর বিয়ের পরিকল্পনা শেয়ার করেছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালে ম্যাকেনজি স্কটের সঙ্গে তাঁর ২৫ বছরের বিবাহ জীবনের অবসান ঘটে। ডিভোর্সের কথা জানিয়েছিলেন জেফ। এরপর প্রায়ই একসঙ্গে দেখা যেত জেফ-লরেনকে। যদিও, ২০২১ সালের আগে সম্পর্কের কথা স্বীকার করেনি কেউই।






