কখনও আলুবোখরা খেয়ে দেখেছেন? কিভাবে খাবেন এই ফল? জানুন
Many people also make chutney with Common plum to change the taste

Truth of Bengal: আম কুল টমেটোর আচার কমবেশি সকলেই খান। তবে স্বাদ বদল করতে অনেকেই আলু বোখরা দিয়েও চাটনি বানিয়ে থাকেন। অনেক সময়ই বিরিয়ানিতেও এই ফল দেওয়া হয় স্বাদ বৃদ্ধির জন্য। তবে ফল হিসেবে খুব একটা আলুবোখরা খাবার চল দেখা যায় না। কুষ্টিবিদদের মতে অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ এই ফল অন্ত্রের জন্য উপকারী।
আলুবোখরায় থাকে যথেষ্ট পরিমাণে ফাইবার। এছাড়া এই ফলের মধ্যে রয়েছে যথেষ্ট পরিমাণে সোডিয়াম পটাশিয়াম এবং আয়রন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে প্রয়োজন হয় ভিটামিন সি এর। আর এই ভিটামিন সি রয়েছে আলুবোখরায়। এই ফল কোষ্ঠকাঠিন্য নিরাময় করতে সাহায্য করে তবে বিরিয়ানি বা চাটনি ছাড়া এই ফল আর কি কি ভাবে খাওয়া যায়।
ছোট একটি বাটিতে বেশ কয়েকটি আলুবোখরা ভিজিয়ে রাখুন আধঘন্টা ওই ভাবেই ভিজিয়ে রাখতে হবে আপনাকে। এই ফলের ভিতর থেকে বের করে নিতে হবে বীজ গুলি। তারপর মিক্সিতে এই ফল ব্লেন্ড করে নিতে হবে। যদি চান তাহলে এর মধ্যে অল্প পরিমাণে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এরপর সমস্তটা থেকে নিয়ে কড়াইয়ে মিনিট দোষে ফুটিয়ে নিতে হবে। একেবারে অল্প আছে ফুটিয়ে নিতে হবে। এরপর কাচের বোতলের যত্ন সহকারে ভরে রাখতে হবে। এই জুস কয়েকদিন পর্যন্ত ফ্রিজও করে রাখতে পারেন আপনি।






