রাজ্যের খবর

বাংলার গর্ব! প্রথম অসামরিক ব্যক্তি হিসাবে দুর্গম শৃঙ্গ জয় নদিয়ার স্কুল শিক্ষকের

The first civilian to climb the inaccessible peak was a school teacher from Nadia

Truth of Bengal: নদিয়ার রানাঘাটের বাসিন্দা এক স্কুল শিক্ষক করলেন দুর্গম শৃঙ্গজয়। এই কৃতিত্বে রানাঘাট শুধু নয়, জেলা ও রাজ্যে ইতিমধ্যে সুব্রত ঘোষের নাম ছড়িয়ে পড়েছে। পেশায় স্কুল শিক্ষক সুব্রত। শিক্ষক হলেও তাঁকে সবসময় তাড়া করে বেড়ায় পাহাড় জয় করার অদম্য ইচ্ছা। প্রথম অসামরিক ব্যক্তি হিসাবে তিনি জয় করলেন অরুণাচলের শৃঙ্গ মাউন্ট গোরিচেন।

নদিয়ার রানাঘাটের ৩ নম্বর ওয়ার্ড খিড়কিবাগান লেনের সুব্রত ঘোষ শিক্ষকতা করেন উত্তর ২৪ পরগনার কাপাসহাটি মিলন বিথী বিদ্যালয়ে। এর আগে পাঁচ-ছয়টি শৃঙ্গ জয় করেছেন। এবার জয় করলেন প্রায় ৬ হাজার ৫৩০ মিটার উচ্চতার শৃঙ্গ। আরোহণ শুরু হয় ১৯ অক্টোবর। দুর্গম পথের শেষদিকে প্রায় ৪০০ মিটার রোপ ক্লাইম্ব করে ২০ অক্টোবর রাতে তিন শেরপাকে সঙ্গী করে শুরু হয় চূড়ান্ত সামিট ছোঁয়ার প্রচেষ্টা।

অবশেষে ভোর ৬টা ২৫ মিনিটে  শৃঙ্গজয় করেন। মোট পাঁচজন অভিযাত্রী সামিট ছুঁলেও, শৃঙ্গে প্রথম অসামরিক বুটের দাগ পড়ে রানাঘাটের বাসিন্দা স্কুল শিক্ষক সুব্রত ঘোষের। তাঁর দিদি সুমিত্রা দেবনাথ দলে থাকলেও তিনি পৌঁছতে পারেননি মূল শৃঙ্গে। তিনি দেখেছেন তাঁর ভাই-সহ গোটা দলটির  শৃঙ্গ জয়ের কৃতিত্ব। এখন শৃঙ্গ জয়ের আনন্দে গোটা রানাঘাটবাসী।

Related Articles