দেশ

রাশিয়া সফরে মোদি, ব্রিকস সম্মেলনের পাশাপাশি করতে পারবেন বৈঠক

During his visit to Russia, Modi can hold meetings alongside the BRICS summit

Truth Of Bengal : ব্রিকস সম্মেলনে যোগ দিতেরাশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মঙ্গলবার থেকেই রাশিয়ার কাজানে শুরু হবেশীর্ষ সম্মেলন। যেখানে উপস্থিত থাকবে ভারত, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়াকে নিয়ে তৈরি ব্রিকস গোষ্ঠী। উল্লেখ্য, প্রতি বছরই ব্রিকস সম্মেলনের আয়োজন করে থাকে কোনও না কোনও দেশ। এবারেও তার অন্যথা হয়নি। আর সেই সম্মেলনে যোগ দিতেই রাশিয়ার উদ্দেশ্যে রওনা ভারতের প্রধানমন্ত্রীর। এক সূত্র মারফত জানা যাচ্ছে, সামিট চলাকালীনই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন মোদি। রাশিয়া সফরের আগে মোদির গলায় উঠে আসে এই যাত্রার মধ্যে দিয়ে ভারত-রাশিয়ার ‘বন্ধুত্ব’ আরও শক্তিশালী হবে।

মঙ্গলবার থেকে কাজানেশুরু হবে এই সামিট, চলবে দু-দিন ব্যাপি।রুশ প্রেসিডন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন মোদি। দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে জিনপিংয়ের সঙ্গেও। প্রসঙ্গত, গত জুলাই মাসে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদি।সেখানে পৌঁছে শীর্ষ স্তরের বৈঠকে অংশ নিয়েছিলেন মোদি।তবে এবারের সফর সেই সুসম্পর্ককেই আরও মজবুত করবে বলে উঠে আসে মোদির গলায়। পাশাপাশি ব্রিকসের অন্যান্য দেশগুলির সাথে মোদিসাক্ষাৎ করবেন বলেও জানা গেছে। গত বছরের আগস্ট মাসে এই সামিটের আসর বসেছিল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। এবছর ২২ থেকে ২৩ অক্টোবর কাজানে১৬তম ব্রিকস সামিটের আয়োজন করা হয়েছে। ব্রিকস সামিটে বিশেষ নজর থাকবে বিশ্বের নানা স্থানে যুদ্ধ পরিস্থিতির উপর। জানা যাচ্ছে, আন্তর্জাতিক এই সম্মেলনে উঠে আসতে পারে রাশিয়া-ইউক্রেনের রক্তক্ষয়ী সংঘাতের প্রসঙ্গও।

Related Articles