ক্রমশ শক্তি বাড়াচ্ছে দানা, বিপদের সম্মুখীন হতে চলেছে বাংলার কোন কোন জেলা?
Dana is gradually gaining strength, several districts of Bengal are going to face danger

Truth Of Bengal: বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ভয়াবহ ঘূর্ণাবর্ত। জানানো হয়েছে, ২৩ অক্টোবর এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে জানিয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ২৪ অক্টোবর সকালে এই ঘূর্ণিঝড় দানা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোতে শুরু করা হবে। উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসবে ঘূর্ণিঝড়। এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান সোমনাথ দত্ত জানান, বুধবার দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগণা, কলকাতা সহ আরও বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
The Low Pressure Area over the Eastcentral Bay of Bengal and adjoining north Andaman Sea movedwest-nortwestwards and lay as Well marked low pressure area over eastcentral Bay of Bengal at 1130 hours IST oftoday, the 21st October 2024. It is very likely to move… pic.twitter.com/wvVA2wAuv3
— India Meteorological Department (@Indiametdept) October 21, 2024
এদিকে ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকেই গোটা বাংলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। ২৫ অক্টোবর কলকাতা সহ পুরুলিয়া, বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানিয়েছেন, ‘২২ অক্টোবর সকালে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। ২৩ অক্টোবর সকালেই পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। ধীরে ধীরে সেটি এগোবে উত্তর পশ্চিম দিকে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে ডানা প্রবেশ করবে ২৪ অক্টোবর সকালে’।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে এই ঘূর্ণিঝড়টি পুরী ও সাগর দ্বীপের উপর আছড়ে পড়তে পারে। সে সময় প্রায় ১০০-১১০ কিলোমিটার হাওয়ার গতিবেগ হবে বলে জানা গিয়েছে। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ গতি ১৩০ কিলোমিটারও হতে পারে। সোমবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আর এর পাশাপাশি নিয়মিত মাইকিংও চালাচ্ছে প্রশাসন।






