কলকাতা

Weather: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস! মঙ্গলবার থেকে কলকাতা সহ একাধিক জেলায় বাড়বে বৃষ্টি

Truth of Bengal: মঙ্গলবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বর্ষা একেবারে দোরগোড়ায়। আগামী ২-৩ দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বর্ষা পুরোপুরি ভাবে ঢুকে যাবে। তৈরি হয়েছে ঘূর্ণাবর্তও (weather)।

[আরও পড়ুনঃ Daily Horoscope: ১২ রাশির জন্য কেমন কাটবে আজকের দিন?]

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যে দুই বঙ্গে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা ও জারি হয়েছিল। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। অধিক বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা অপূর্ব মেদিনীপুরে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সাথে সাথে বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। টানা দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঘূর্ণাবর্তে জেরে বাংলায় আবহাওয়ার এইরকম পরিবর্তন। বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত কমতে পারে (weather)।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

বৃহস্পতিবার থেকে দাপট কিছুটা কমলেও বৃষ্টি চলবে। বৃহস্পতি ও শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সোমবারের পরে মঙ্গলবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে তাপমাত্রা কমবে সর্বোচ্চ ৪ ডিগ্রি পর্যন্ত।

Related Articles