স্বাস্থ্য

সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন খান ছাতুর শরবত? জানুন ছাতুর শরবত খেলে কি কি সমস্যা দূর হবে আপনার

Wake up in the morning and eat chatur sharbat every day

Bangla Jago Desk: সকালে উঠে ছাতুর শরবত খাওয়া শরীরের পক্ষে স্বাস্থ্যকর। শারীরিক গঠন এবং কায়িক শক্তি পাবার জন্য ছাতুর জুড়ি মিলা ভার। সারাদিনে যতই ডিম মাছ মাংস খাবা হোক না কেন ছাতুর সঙ্গে কেউ টেক্কা দিতে পারে না। তাই আট থেকে আশি সকলেই খেয়ে নেন ছাতুর শরবত।

জানুন  প্রতিদিন ছাতুর শরবত খেলে কি কি উপকার পাওয়া যাবে। ছাতুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার তাই খুব সহজেই হজম  হয়। কোষ্ঠকাঠিন্য বা পেটের যেকোনো সমস্যা ছাতু খেলে দূর হয়। তবে বেশি পরিমাণে ছাতু খেলে হতে পারে গ্যাসের সমস্যা। ছাতুর মধ্যে ফাইবার থাকায় ছাতু খেলে কমে যায় কোলেস্টেরল। এমনকি ছাতু রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। শারীরিক অবস্থা অনুযায়ী অনেকে নিয়মিত ছাতুর শরবত খাবার পরামর্শ দেন।

ছাতু খেলে এতে হৃদরোগে আক্রান্ত হবার আশঙ্কা কমে। ছাতুর মধ্যে রয়েছে যথেষ্ট উদ্ভিজ্জ প্রোটিন। ছাতুর রক্তে চিনির মাত্র নিয়ন্ত্রণ করে তাই যাদের ডায়াবেটিস আছে তাদের ছাতু খাবার পরামর্শ দেন চিকিৎসকরা। ছাতুর মধ্যে রয়েছে নানা ধরনের ভিটামিন ও খনিজের উপাদান। যা ত্বকের উপরেও বিশেষ প্রভাব ফেলে। নিয়মিত ছাতুর শরবত খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এছাড়াও চুলের ক্ষেত্রেও ছাতুর যথেষ্ট পুষ্টি গুণ রয়েছে।

Related Articles