প্রযুক্তি

জলের নীচেও করা যাবে ব্যবহার, ভারতে আসল Samsung Galaxy Ring

Can be used underwater, original Samsung Galaxy Ring in India

Truth Of Bengal: ফিটনেস ফ্রিকদের কথা ভেবে ভারতের বাজারে Samsung Galaxy Ring নামে নয়া মডেলের স্মার্ট রিং আনল Samsung। এটি স্বাস্থ্যর ওপর নজর রাখার একটি দুর্দান্ত গ্যাজেট। এতে ২৪x৭ হার্ট রেট মনিটারিং, অ্যাক্টিভিটি ট্র্যাকিং ও স্ট্রেস লেভেল ট্র্যাক করার সুবিধা মিলবে। এটি ৫ থেকে ১৩ সাইজে পাওয়া যাবে। এই রিংয়ে স্যামসাংয়ের হেলথ এআই প্রযুক্তি রয়েছে।

টাইটানিয়াম ব্ল্যাক, টাইটানিয়াম সিলভার এবং টাইটানিয়াম গোল্ড রঙে স্মার্ট রিং পাওয়া যাবে। স্যামসাং গ্যালাক্সি রিং এর দাম ৩৮,৯৯৯ টাকা। স্যামসঙের অফিসিয়াল ওয়েবসাইট ও দোকান ছাড়াও এটি অ্যামাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। ক্রেতারা নির্বাচিত ব্যাঙ্ক, স্যামসাং ফাইন্যান্স প্লাস ও বাজাজ ফাইন্যান্স এর কার্ডের মাধ্যমে ২৪ মাসের নো-কস্ট ইএমআইয়ের সুবিধা পাবেন।

Samsung Galaxy Ring টাইটেনিয়াম ফিনিশ সহ এসেছে। এতে আছে আইপি৬৮ জল এবং ধুলো প্রতিরোধী রেটিং। পাশাপাশি আছে ১০এটিএম রেটিং, ফলে ব্যবহারকারীরা জলের ১০০ মিটার পর্যন্ত গভীরতায় এটি অনায়াসে ব্যবহার করতে পারবেন। গ্যালাক্সি ওয়াচের সঙ্গে এই রিংকে যুক্ত করা যাবে। Samsung Galaxy Ring এর ব্যাটারি একবার চার্জে ৭ দিন পর্যন্ত চলবে। এর চার্জিং কেসটি ক্ল্যামশেল ডিজাইনের এবং এটি দেখতে অনেকটা গয়নার বাক্সের মতো। এই কেসে এলইডি লাইট রয়েছে।

Related Articles