রাজ্যের খবর

কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার মূল অভিযুক্ত জাকির শেখ

Zakir Sheikh, the main accused in the murder of Trinamool worker Kaliach, was arrested

Truth Of Bengal: মালদা:- কালিয়াচকে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত জাকির শেখ। তৃণমূল কর্মী খুনের ৩ দিনের মাথায় গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে। বুধবার জাকির শেখ ঘনিষ্ঠ আমির হামজাকে (২৪) গ্রেফতার করেছিল পুলিশ। সভাপতি বকুল শেখ ও এসারউদ্দিন শেখকে নৃশংসভাবে মারধরও ঘটনায় ইতিমধ্যে কালিয়াচক থানার পুলিশ তদন্তে নেমে মূল অভিযুক্ত জাকির শেখ কে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ তার পাশাপাশি এর পেছনে আরো কারা কারা যুক্ত রয়েছে তাদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে কালিয়াচক থানার পুলিশ।

উল্লেখ্য, বাবলা সরকারের খুনের ১২ দিনের মাথায় ফের শুট আউটের ঘটনা ঘটে মালদায়। মঙ্গলবার সকালে গুলিবিদ্ধ কালিয়াচক ১ নম্বর ব্লকের নওদা যদুপুর তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। এর সঙ্গে আহত হন এসারুদ্দিন শেখ। এদিকে এই ঘটনায় প্রাণ হরিয়েছেন হাসু শেখ নামে আরও এক তৃণমূল কর্মী। রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার দিন সকালে কালিয়া চকের নয়া বস্তি এলাকায় ড্রেন ও রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন অঞ্চল সভাপতি বকুল শেখ। অভিযোগ ঠিক সেই সময় দুষ্কৃতিরা আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে।

দুষ্কৃতীদের গুলিতে জখম হন যদুপুরের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বকুল শেখ। পরে তাঁকে ইট দিয়ে থেঁতলে মারা হয়। আটক করা হয়েছে ৩ জনকে। নৃশংস এই ঘটনার নিন্দা করেছে তৃণমূল নেতৃত্ব। পুলিশের ভূমিকার সমালোচনায় বিরোধী শিবির। ফলে খুন ঘিরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। অবশেষে গ্রেফতার হল মূল অভিযুক্ত।

Related Articles