Truth Of Bengal: ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট টেস্টে কেন তাঁর উপর ভরসা করা যায়, আবারো সেটার প্রমাণ দিলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার কেএল রাহুল(Rahul Century)। লর্ডসের মাটিতে ঠান্ডা মাথায় ব্যাটিং করে শতরান করলেন তিনি। যদিও ১০০ রানের গন্ডি ছোয়ার পরই তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখান ইংল্যান্ডের তরুণ স্পিনার শোয়েব বাশির। হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দেন তিনি। ১৭৭ বলে ১০০ রান করেন রাহুল, যার মধ্যে রয়েছে ১৩টি চার।
[আরও পড়ুন: Plane Crash: জ্বালানি বন্ধের কারণে থেমে যায় ইঞ্জিন, প্রাথমিক রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য]
এই শতরানের সঙ্গে একটি রেকর্ড গড়েন রাহুল। তিনি হন দ্বিতীয় ভারতীয় ক্রিকেটের যিনি লর্ডসের মাটিতে দুটি শতরান হাঁকিয়েছেন(Rahul Century)। এর আগে ২০২১ সালে এই মাঠে তাঁর ব্যাট থেকে এসেছিল এক সেঞ্চুরির ইনিংস। ম্যাচটিও জিতেছিলেন ভারত। এবারও সেই একই কাজ করে দেখালেন রাহুল এবং ছুলেন দিলীপ বেঙ্গসরকরকে। এর আগে এই কাজ করে দেখিয়েছিলেন বেঙ্গসরকরের।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
রাহুলের এমন ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন তাঁর সতীর্থ থেকে শুরু করে ধারাভাষ্য বক্সে বসা ধারাভাষ্যকারীরা। স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও বেশ উপভোগ করেছেন রাহুলের ব্যাটিং(Rahul Century)। যদিও তাঁর পরিণামও জো রুটের মতই হয়। সেঞ্চুরি করার পরই তিনি আউট হন। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে রাহুলের এই ধৈর্যশীল ব্যাটিং, টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে, আগামী দিনে বেশ কাজে আসবে ভারতের। এবার দেখার বিষয় যে দ্বিতীয় ইনিংসে কি খেল দেখান তারকা ক্রিকেটার।






