রাজ্যের খবর

শান্তিপুর থানার উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

Week-long tree plantation program initiated by Shantipur police station

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : তীব্র দাবদাহের কারণে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। তবে এবার পরিবেশের কথা ভেবে রানাঘাট পুলিশ জেলার অভিনব উদ্যোগ। আমরা সবাই জানি গাছ হল এমন একটা জিনিস যা মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। এবার পরিবেশের ভরসাম্যতা বজায় রাখতে বৃক্ষ রোপন কর্মসূচি করল নদিয়ার রানাঘাট পুলিশ জেলা।

রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে শান্তিপুর থানায় রোপন করা হল ৫০ টির ও বেশি গাছ। নদিয়ার শান্তিপুর থানায় গত ৫ই জুন থেকে বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ দিবস পালন করা হচ্ছিল। সেরকমই এক সপ্তাহ যাবৎ এই বৃক্ষ রোপন কর্মসূচি চলার পর আজ রানাঘাট এর SDPO এর উপস্থিতিতে থানার মধ্যে ৫০টি গাছ লাগিয়ে এই কর্মসূচির সম্পন্ন করা হল। নিজের হাতে গাছ লাগালেন SDPO শৈলজা দাস। সঙ্গে উপস্থিত ছিলেন, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার এবং শান্তিপুর থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা।

এই বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষে ক্যামেরার সামনে কিছু না জানালেও রানাঘাট পুলিশ জেলার রানাঘাটের এসডিপিও শৈলজা দাস জানান, “বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রানাঘাট পুলিশ জেলা এই বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকায়। সেরকমই নদিয়ার শান্তিপুরে এক সপ্তাহ ধরে এই বৃক্ষরোপণ কর্মসূচি। আজ ৫০ টিরও বেশি গাছ লাগিয়ে এক সপ্তাহ ব্যাপী চলা এই বৃক্ষরোপণ কর্মসূচির সম্পূর্ণ করা হল।

তবে শুধু পরিবেশ দিবস উপলক্ষে নয় সারা বছরই রানাঘাট পুলিশ জেলা এরকম পরিবেশবান্ধব অনেক কাজ করে থাকে এবং ভবিষ্যতেও পরিবেশের ভারসাম্যতা বজায় রাখতে আরো গাছ লাগানোর ব্যবস্থা করবে রানাঘাট পুলিশ জেলা।

Related Articles