রাজ্যের খবর

কোতুলপুর স্বেচ্ছায় রক্তদাতা সমিতি-র উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির

Voluntary Blood Donation Camp organized by Kotulpur Voluntary Blood Donor Association

The Truth Of Bengal : বাঁকুড়া : কৈলাস বিশ্বাস : আমরা সকলে অবগত “রক্ত দান মহত দান”। এক ফোঁটা রক্তের অভাবে মৃত্যু হয়ে থাকে অনেক রোগীর। এই রক্তের একমাত্র উৎপত্তি মানবদেহ। যেকোনো রোগীর চিকিৎসা চলাকালীন রক্তের প্রয়োজন হলে ছুটিতে হয় স্থানীয় ব্লাড ব্যাঙ্কে। বর্তমানে ব্লাড ব্যাঙ্ক গুলোতে রক্তের অভাব দেখা দেওয়ায় সমস্যায় পরতে হচ্ছে রোগীদের। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে “কোতুলপুর স্বেচ্ছায় রক্তদাতা সমিতি”।

করোনা পরিস্থিতি থেকেই রক্ত দান শিবিরের আয়োজন করে চলেছে তারা। তবে কোন নিয়ম বা দিনক্ষণ দেখে রক্ত দান শিবিরের আয়োজন করেন না “কোতুলপুর স্বেচ্ছায় রক্তদাতা সমিতি”-র সদস্যরা। রক্ত সংকট দেখা দিলেই ডাক পরে ব্লাড ব্যাঙ্কের। নিজেরাই ব্লাড ব্যাঙ্কের সাথে যোগাযোগ করে রক্ত দান শিবিরের মাধ্যমে রক্ত তুলে দেন ব্লাড ব্যাঙ্ক গুলোতে। সেই মতোই অতিরিক্ত গরমের কারণে শনিবার সন্ধ্যায় ১০০ জন রক্ত দাতার রক্ত তুলে দেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে। এমনটাই জানিয়েছেন “কোতুলপুর স্বেচ্ছায় রক্তদাতা সমিতি”-র উদ্যোক্তারা।

Related Articles