অগ্নিমূল্য বাজারে নাভিশ্বাস জনতার! স্বস্তি মিলছে সুফল বাংলায়
Vegetable Price Hike

The Truth of Bengal: আবহাওয়ার খামখেয়ালি পনায়, সবজির বাজারে আগুন। ব্যাগ হাতে বাজারে গিয়ে কপালে চিন্তার ভাঁজ আমজনতার। মাসখানেক আগে যে টমেটো ৩০ থেকে ৩৫ টাকা প্রতি কেজি বিকোচ্ছিল সেই টমেটো সেঞ্চুরি ছাড়িয়েছে। দামেও ঝাঁঝ বাড়িয়েছে কাঁচা লঙ্কা। দামে লাগাম টানতে ও চাহিদা বাড়াতে ইতিমধ্যেই নবান্নে মুখ্য সচিবের উপস্থিতিতে টাস্ক ফোর্স বৈঠক হয়। পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক, বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতি, পল্টি ফেডারেশন ও কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন এই বৈঠকে।
প্রাইকারি বাজারে কাঁচা সবজি, নিয়ে আসার ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হয় ওই বৈঠকে। একই সঙ্গে টাস্ক ফোর্স এর তরফে বাজার গুলিতে নজরদারি চালানো হবে বলে জানানো হয়। সুফল বাংলার দামেরও কিছুটা পরিবর্তন আনা হয়েছে উচ্চ পর্যায়ের এই বৈঠকে। বর্তমানে এ রাজ্যে ৪৮০ টি সুফল বাংলা কেন্দ্র রয়েছে , ফারুক ৫০ টি নতুন করে সুফল বাংলার কেন্দ্র খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
খুচরো বাজারের তুলনায় ২০ থেকে ২৫ শতাংশ কম দামে ফল বাংলায় মিলবে কাঁচা আনাজ। কতটা সাশ্রয় হবে আমজনতার দেখে নেব এক নজরে। বর্ষার কারণে ফসল নষ্ট হয়ে যাওয়া অন্যদিকে জ্বালানির মূল্যবৃদ্ধি কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ার ফলে গোটা দেশেই যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির আচ পড়েছে, তখন রাজ্য সরকারের উদ্যোগে এই সুফল বাংলা কেন্দ্রে কম দামে কাঁচা আনাজ মেলায় স্বস্তিতে সাধারণ মানুষ।






