রাজ্যের খবর

‘ইউনিটি রান’: জাতীয় ঐক্য দিবসে সীমান্তে কাঁধে কাঁধ মিলিয়ে দৌড় জওয়ান-নাগরিকদের

উদ্দেশ্য একটাই — ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর শপথ আরও দৃঢ় করা।

বিশ্বদীপ নন্দী, দক্ষিণ দিনাজপুর: একদিকে দেশের সুরক্ষা, অন্যদিকে দেশবাসীর সঙ্গে হৃদয়ের বন্ধন। জাতীয় ঐক্য দিবসে সেই দৃশ্যই ফের ধরা পড়ল ভারত-বাংলাদেশ সীমান্তে। শনিবার সকালেই দক্ষিণ দিনাজপুরের হিলি ও পাতিরাম সীমানা জুড়ে ঐক্য়ের বার্তা নিয়ে ছুটলেন বিএসএফ জওয়ান এবং সাধারণ মানুষ। উদ্দেশ্য একটাই — ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর শপথ আরও দৃঢ় করা।

আরও পড়ুনঃ Britain’s Royal Family: প্রিন্স অ্যান্ড্রুর সব উপাধি কেড়ে নিলেন রাজা চার্লস, ছাড়তে হবে রাজপ্রাসাদও!

৭৯ ব্যাটালিয়ন বিএসএফ-এর উদ্যোগে এবং বিএসএফ রায়গঞ্জ সেক্টর সদর দফতরের তত্ত্বাবধানে আয়োজিত হয় এ বছরের ‘ইউনিটি রান’। পাতিরাম বিএসএফ ক্যাম্প থেকে রোলার মোড় হয়ে ঘোরসিরা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার পথ জুড়ে দৌড়লেন প্রায় ২১০ জন অংশগ্রহণকারী। শুধু জওয়ান নন, সঙ্গে ছিলেন স্থানীয় বাসিন্দারাও।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

একই কর্মসূচি পালিত হয় হিলি সীমান্ত চৌকিতেও। অনুষ্ঠানের সূচনা করেন ৭৯ ব্যাটালিয়ন বিএসএফ-এর কমান্ড্যান্ট শ্রী কে থিংবৈজম। পতাকা দেখিয়ে তিনি দৌড়ের সূচনা করতেই এক এক করে ছুটলেন অংশগ্রহণকারীরা। মুখে দেশপ্রেমের স্লোগান, হাতে ঐক্যের বার্তা, আর লক্ষ্য—সর্দার বল্লভভাই প্যাটেলের ঐক্যের স্বপ্নকে সম্মান জানানো। কর্মসূচিতে অংশ নেওয়া এক জওয়ানের মন্তব্য, “দেশের সুরক্ষার পাশাপাশি সীমান্তবাসীর সঙ্গে একাত্ম হওয়াটাও আমাদের দায়িত্ব। আজকের দৌড় সেই বন্ধনকেই আরও মজবুত করল।” জাতীয় ঐক্য দিবসে সীমান্তের আকাশে তাই যেন একই মন্ত্র—’দেশ এক, দেশবাসীও এক’।

Related Articles