রাজ্যের খবর

মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য, কমিশনের রিপোর্ট তলবের পর  শোকজ বিজেপির

Ugly comments on Mamata Banerjee, BJP's shock after calling for commission report

The Truth Of Bengal: বাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে দিলীপ ঘোষ সম্পর্কে কুরুচিকর মন্তব্য নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড়। দিলীপ ঘোষ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বসেন।তাতে  তৃণমূল কংগ্রেস কমিশনে অভিযোগ দায়ের করে। বুধবার তৃণমূলের ৮সদস্যের প্রতিনিধিদল কমিশনের নজরে বিষয়টি আনতে চায়। কমিশন পঃ বর্ধমানের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করে। দেশজোড়া সমালোচনার মুখে পড়ে নড়েচড়ে বসল বিজেপি। এবার বিজেপির সভাপতি জেপি নাড্ডার নির্দেশে শোকজ করা হল দিলীপ ঘোষকে। শো-কজ় নোটিস ধরানো হল দিলীপকে ।

এর আগে অবশ্য দিলীপ ঘোষ,বিতর্কিত আক্রমণ শানিয়ে বাজার গরম করার চেষ্টা করেছেন।একুশের বিধানসভা ভোটের আগে দিলীপের টোটকা ছিল, রগড়ে দেওয়ার। গেরুয়া শিবির উজ্বীবিত হলেও উস্কানির রাজনীতি ঘিরে তোলপাড় হয় বিধানসভার লড়াই।তাতেও জিভের ধার কমাননি দিলীপ,বাংলার মেয়েকেই অসম্মানসূচকও অশালীন মন্তব্য করে বসেন তিনি।

দুর্ঘটনার কবলে পড়া মুখ্যমন্ত্রীকে বারমুডা পরে বেরোনোর নিদান দেন।তৃণমূল নেতাদের একাংশের অভিমত,ক্ষমতাসীন গোষ্ঠীর চাপেই দিলীপকে মেদিনীপুরের মায়াত্যাগ করতে হয়েছে।তাই দিলীপ ঘোষ মাথা ঠিক রাখতে পারছেন না।

Related Articles