সন্দেশখালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল অঞ্চল সভাপতি
Trinamool regional president attacked by BJP in Sandeshkhali

The Truth of Bengal: আশঙ্কা ছিল। বাস্তব হল। সন্দেশখালিতে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালিতে বয়ারমারিতে তৃণমূল ও বিজেপি-তৃণমূল তুমুল সংঘর্ষ হয়। উভয় তরফের সংঘর্ষে তিন রাউন্ড গুলি চালানোরও অভিযোগ উঠেছে। বিজেপি হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি নলিনী খাটুয়া-সহ দু’জন।
তাদের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। রামকিঙ্কর জানা নামে এক বিজেপি কর্মী আহত হয়েছেন। ঝামেলার পর ব্যাপক উত্তেজনা ছড়ায়। আহতদের হাটগাছি পিএইচসি স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। এলাকা ব্যাপক উত্তেজনায় থাকায় মোতায়েন আছে পুলিশ।শেষ দফার ভোটে কমিশনের বিশেষ নজর ছিল বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালিতে।
অশান্তির আশঙ্কায় মোতায়েন করা হয় বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। তা সত্ত্বেও রোখা গেল না অশান্তি। তবে শুধু সন্দেশখালি নয়, এই লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটতে থাকে। সব জায়গায় প্রায় তৃণমূল ও বিজেপির মধ্যে অশান্তি হয়। সন্দেশখালিতে বয়ারমারিতে সব চেয়ে বড় অশান্তির ঘটনা ঘটে। সেখান গুলি চলে বলেও অভিযোগ।






