Breaking News: ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূল নেতা খুন, খুনের কিনারা করতে তদন্তে নামল পুলিশ
Trinamool leader murdered in Canning's apartment, police investigate

The Truth Of Bengal: ক্যানিংয়ের জীবনতলায় ভোট মিটতেই তৃণমূল নেতাকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। নিহত তৃণমূল কংগ্রেস নেতার নাম রবীন্দ্রনাথ মণ্ডল। তাঁর বয়স ৪৩বছর। উদ্ধার হয়েছে দেহ। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। পিটিয়ে মারার কথাও জানিয়েছে পরিবারের সদস্যরা। নিহত রবীন্দ্রনাথ মন্ডল ২১৮ নং বুথের তৃণমূলের সম্পাদক ছিলেন।ঘটনাস্থলে ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা ও ক্যানিং এসডিপিও রামকুমার মন্ডল ঘটনাস্থলে যান।
সওকত মোল্লা স্বজনহারা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পুলিশ খুনের কিনারা করতে তদন্তে গতি বাড়িয়েছে।কে বা কারা এই খুনের পিছনে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মূলতঃ ব্যক্তিগত শত্রুতা নাকি অন্যকোনও কারণ রয়েছে তাও স্ক্যানারে এনেছে পুলিশ।
এদিকে,পরিবার চায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।যাতে অভিযুক্তদের কাঠগড়ায় তোলা যায়।ক্যানিংয়ে দুষ্কৃতী দৌরাত্ম্য ঠেকাতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।সাধারণ মানুষও চায় তৃণমূল নেতার খুনের কুচক্রীদের উপযুক্ত শাস্তি হোক।দক্ষিণ ২৪পরগনায় অশান্তি ছড়ানোর জন্য বা ভীতি প্রদর্শনের জন্য যাঁরা উঠেপড়ে লেগেছে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে তত্পর হয়েছে পুলিশ।শান্তিপূর্ণ পরিস্থিতি রক্ষায় প্রশাসনও এগিয়ে আসায় অনেকটাই আশ্বস্ত বোধ করছে ক্যানিংয়ের মানুষ।






